মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

“প্ল্যাটফর্ম, রংপুর জোন”এর ৪৯ তম মহান স্বাধীনতা দিবস পালন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ৭:৫০ · ২ মিনিটে পড়ুন
“প্ল্যাটফর্ম, রংপুর জোন”এর ৪৯ তম মহান স্বাধীনতা দিবস পালন
লেখার আকার

“স্বাধীনতা মানে নিশ্চিন্ত জীবনে আপনজনদের নিয়ে আয়োজন”- স্বাধীন একটি ছোট্ট শিশু দেশ তাঁর শৈশব, কৈশোর পার করে যৌবনে প্রবল দাপটে এগিয়ে চলছে। তাঁর চলার পথে অসম্ভব চাওয়া পাওয়ার মিশ্রিত প্রতিবিম্ব।
সেই স্বাধীন দেশের মানবতার সাথে জড়িত চিকিৎসা পেশার মানুষগুলোও শত ব্যস্ততার মাঝে শ্রদ্ধা ভরে পালন করেন ‘স্বাধীনতা দিবস’।

 

৪৯ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে “প্ল্যাটফর্ম, রংপুর জোন” রংপুর টাউন হলে স্বাধীনতা স্মারক স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। ২৬শে মার্চ সকালে রংপুরের প্রতিটি মেডিকেলের প্ল্যাটফর্ম সদস্যগন নিজ নিজ মেডিকেল কলেজ হতে টাউনহলের উদ্দেশ্যে রওনা হয়। স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছু সময় দাঁড়িয়ে নিরবতা পালন করে তারা।

 

উক্ত আয়োজনের নেতৃত্বে ছিল প্ল্যাটফর্ম রংপুর জোনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজমুস সাকিন হিমেল, সদস্য মিনহাজুল করিম তুষার এবং শুভ কুমার রায়। উপস্থিত ছিল রংপুর মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং নর্দান মেডিকেল কলেজের সদস্যবৃন্দ।

পরবর্তী জাতীয় দিবস গুলো আরো বিস্তৃতভাবে পালন করার জন্য সকলের মাঝে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।
এছাড়াও পুষ্পস্তবক অর্পণ আর পারস্পরিক সাক্ষাতের মাধ্যমে স্বাধীনতার শক্তিতে বলীয়ান হতে শপথ নেয় সকলে।চিকিৎসা পেশার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার অঙ্গিকার যেন সবার মনের একমাত্র ব্রত হয় এই প্রত্যাশা তাঁরা জ্ঞাপন করে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।