মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পুনরায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক | সফলতম ডিজি


সাফল্যের স্বীকৃতি স্বরুপ, পুনরায় স্বাস্থ্য অধিদপ্তর এর ডিজি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

২৭ মার্চ প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদকে পুনরায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

জন প্রশাসন মন্ত্রনালয় থেকে জারীকৃত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ নিয়োগ দেয়া হয়। আগামী ১৫ এপ্রিল ২০১৯ হতে এ নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ এর পূর্বে ১ সেপ্টম্বর ২০১৬ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে সফল ভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং এমআইএস কার্যক্রমের পুরোধা হিসেবেও তিনি বহুল পরিচিত।

এ পদে বহালের মাধ্যমে অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ আবারও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন।

প্ল্যাটফর্মের পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদকে ফের স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিযুক্ত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন। আবারো অধিদপ্তরের মহাপরিচালক পদে আপনার মেধাবী সিদ্ধান্তে স্বাস্থ্য খাত আলোকিত হোক।

সূত্র মতে, খুব স্বল্প সময়েই প্রফেসর ডা. আজাদ সারা দেশের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে হেলথ্ ইনফরমেশন সিস্টেম (এইচআইএস) এর মাধ্যমে কমিউনিটি লেভেল পর্যন্ত স্বাস্থ্য সেবা ও ব্যবস্থাপনার সকল তথ্য সংগ্রহ, পরিমাপযোগ্য ও সহজবোধ্য উপায়ে উপস্থাপনের ব্যবস্থা করেছেন।

এইচআইএস-এর মাধ্যমে তিনি সারা দেশের স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনা সংক্রান্ত সকল তথ্য একটি কমন প্ল্যাটফর্মে এনেছেন যা থেকে সকল সরকারি-বেসরকারি সুবিধাভোগী তথ্য নিতে পারে ও সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারে।

ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ-এর ইলেক্ট্রনিং ট্র্যাকিং সিস্টেম-এর মাধ্যমে মনিটরিং, মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা, টেলিমেডিসিন, এমহেলথ্/ইহেলথ্, মেডিকেল বায়োটেকনোলজি ইত্যাদি প্রফেসর আজাদের উদ্ভাবনগুলোর অন্যতম।

দেশের সকল মানুষের স্বাস্থ্য অবস্থার ডিজিটাল রেকর্ডিং তাঁর অন্যতম বড় উদ্যোগের একটি। এছাড়াও তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ই হেলথ্ টেকনিক্যাল গ্রুপের একজন সদস্য। ডা. আজাদ অধীনে তার ডিপার্টমেন্ট বাংলাদেশকে এনে দিয়েছিলো জাতিসংঘ ডিজিটাল হেলথ এ্যাওয়ার্ড ২০১১ এবং জার্মান সরকারের এইচআইস বেস্ট প্রাকটিস রিকগনিশন এ্যাওয়ার্ড ২০১৪। 

১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। ১৯৯০ সালে তৎকালীন আইপিজিএমআর (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। পূর্ণাঙ্গ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন ২০০১ সাল থেকে।

২০০৮ সালে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক পদের দায়িত্ব পান। ২০১১ সালে আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে দায়িত্ব পান, একইসঙ্গে এমআইএসের পরিচালক পদের দায়িত্ব পালনে ছিলেন। ২০১৬ সালের জানুয়ারি মাসে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদের দায়িত্ব পান তিনি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

2 thoughts on “অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পুনরায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক | সফলতম ডিজি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।