রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রশ্ন ফাঁসের ভর্তি পরীক্ষা বাতিলের দাবী নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরমুখী মিছিলে বাঁধা, চিকিৎসক আহত

12072761_900042793411702_7893196767678138674_n

12106723_900118750070773_8722447464877827640_n

12109072_900118743404107_6891220154434471760_n12106760_1045982915454439_355733866869790301_n12106894_10208352661800990_5368603775810218843_n

12106760_1045982915454439_355733866869790301_nপ্রশ্ন ফাঁসের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবীতে আন্দোলনরত ভর্তিচ্ছু সাধারণ ছাত্র-ছাত্রীরা আজ পুর্বনির্ধারিত কর্মসূচী শহীদ মিনারে সমবেত হয়ে পরে আবারো শাহবাগ চত্বরে অবস্থান নেয়। এসময় তাঁদের সাথে ঢাকা মেডিকেল কলেজ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও অন্যান্য মেডিকেল শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ব বিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যানার সহ যোগদান করে। শাহবাগে অবস্থান কালে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বঙ্গ বন্ধু শেখ মুজিব বিশ্ব বিদ্যালয়ের প্রায় ৪০ জন রেসিডেন্ট চিকিৎসক যোগদান করলে নতুন মাত্রা যুক্ত হয়। সকলের সম্মিলিত সিদ্ধান্তে প্রশ্ন ফাঁসের নানা অনিয়মের প্রতিবাদে তারা স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করার উদ্দেশ্যে রওনা দেয়। শাহবাগ থেকে তারা মিছিল নিয়ে হোটেল সোনারগাঁও এর সামনে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে এগিয়ে যেতে থাকে। এসময় পুলিশের সাথে তাঁদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তীতে কাওরান বাজারের সামনে তাঁদের উপর পিপার স্প্রে(মরিচের গুঁড়ার স্প্রে), ছোড়া হয়, টিয়ার গ্যাস ছোড়া, লাঠি চার্জ করা হয় সমবেত চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের উপরে। এসময় বুটের আঘাতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একাধিক শিক্ষার্থী আহত হয়, লাঠিচার্জে আহত হয় অন্তত ১০ জন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী। সাধারণ ভর্তিচ্ছু বঞ্চিত শিক্ষার্থীদের সাথে একাত্বতা ঘোষণা করে সকালে ক্লাস থেকে বের হয়ে শহীদ মিনারে জড়ো হয় ঢাকা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এর আগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রশ্ন ফাঁসের মাধ্যমে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বন্ধ রাখার জন্য সাধারণ মেডিকেল শিক্ষার্থীরা প্রতিবাদ, তালা ঝুলিয়ে রেখেছিল। প্রহসনের এ পরীক্ষা বাতিল না করা হলে বাংলাদেশের অন্যান্য সরকারি মেডিকেল কলেজে সর্বাত্মক ক্লাস বর্জন এবং ইন্টার্ন চিকিৎসকদের কর্মঅবিরতির মত জোরদার কর্মসূচী আসতে পারে বলে জানা গেছে। এদিকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে তারা চান “মেডিকেল শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ মেধাবীরা আসুক। কোন অবস্থাতেই মেডিকেল শিক্ষাঙ্গণ কলুষিত করা যাবে না। সরকারি মেডিকেল কলেজগুলো হচ্ছে দেশের সর্বোচ্চ মেধাবীদের লালনের জায়গা যাঁদের উপর দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নির্ভর করে। প্রশ্নবোধক কোন পরীক্ষার মাধ্যমে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পড়াতে হলে সেটা হবে চরম হতাশার।” এভাবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক তাঁদের অসন্তোষের কথা ব্যক্ত করেন। সর্বশেষ খবর, অন্তত দশ জন শিক্ষার্থী, চিকিৎসক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বা চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, ব্যাপক হারে শুধু প্রশ্ন ফাঁসই নয়, প্রতিবছরের চেয়ে তূলণামূলকভাবে প্রশ্ন সহজ করার মাধ্যমে এক শ্রেণীর মেডিকেল কলেজ ব্যবসায়ীকে সুযোগ করে দেয়া, তড়িঘড়ি করে মেডিকেলের ফলাফল প্রকাশ জনিত নানা অসঙ্গতি এবং লুকোচুরি করে পুলিশ প্রহরায় ২০১৫-৬ বর্ষে মেডিকেল শিক্ষার্থী ভর্তি এ বারের মেডিকেল কলেজ ভর্তি কার্যক্রম কে বিতর্কিত করেছে। দেশের বুদ্ধিজীবী, চিকিৎসক সহ অন্যান্য পেশাজীবী ইতিমধ্যেই এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আকুল আবেদন জানানো হয়েছে এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনে পূর্বের ফলাফল এবং ভর্তি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেবার।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।