মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

নিজে করোনা বিপর্যয়ে থেকেও মনোবল বাড়াতে সহকর্মীর পাশে চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ জুলাই ২০২০, ১১:০০ · ২ মিনিটে পড়ুন
নিজে করোনা বিপর্যয়ে থেকেও মনোবল বাড়াতে সহকর্মীর পাশে চিকিৎসক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১১ জুলাই, ২০২০, শনিবার

ক্যানুলা হাতে একজন চিকিৎসক উঠে এসেছেন পাশের বেড এ আক্রান্ত সহকর্মীর অসুস্থতার খবর শুনে, কানে স্টেথোস্কোপ। গত ৮ জুলাই মিডিয়ায় আসা এই ছবির দুজন চিকিৎসক হলেন ডা. সন্দীপন দাশ এবং ডা. অনিক চন্দ।

সহকর্মীর পাশে দাঁড়ানো চিকিৎসক হলেন ডা. সন্দীপন দাশ। করোনা যুদ্ধের শুরু থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিইউ এবং সিসিইউতে কর্মরত ছিলেন তিনি। গত জুন মাসের ১০ তারিখ থেকে তীব্র জ্বরে আক্রান্ত ছিলেন ডা. সন্দীপন। দুই দিন পর অবস্থার অবনতি হলে শ্বাসকষ্ট নিয়ে প্রথমে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয় তাঁকে। দীর্ঘ ১০ দিন আইসিইউতে থাকার পর, বর্তমানে অনেকটা সুস্থের পথে তিনি। শরীরিক অসুস্থতা সত্ত্বেও ছুটে গিয়েছিলেন তাঁর আরেকজন সহকর্মী ডা. অনিক – এর মনোবল বাড়াতে। ডা. অনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে কর্মরত আছেন। তিনিও কোভিড-১৯ এর সাথে লড়াই করে আইসিইউ থেকে কেবিনে ফিরেছেন।

ছবিটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। এই ছবি সম্পর্কে লিখেছেন ডা. গোলাম দস্তগীর প্রিন্স লিখেছেন,

“একটা ছবি কি অদ্ভুত সুন্দর আর একই সাথে নিদারুণ বেদনার!
করোনা আক্রান্ত হয়ে আইসিইউ থেকে বেঁচে ফিরে আসা দুইজন ডাক্তার।
দীর্ঘ অসুস্থতায় ক্লান্ত বিষণ্ণ চিকিৎসক নিজের হাতে ক্যানুলা নিয়ে উঠে এসেছেন, একই ঝড়ে বিধ্বস্ত সহকর্মীর হৃদয়ের অসহায়তার খবর শুনতে।
এই ঝড় সামলে উঠবে কি?”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।