মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

কানের ক্যান্সার ও কাঁঠালের গল্প

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ জুলাই ২০২০, ৮:৪৯ · ২ মিনিটে পড়ুন
কানের ক্যান্সার ও কাঁঠালের গল্প
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১২ জুলাই, ২০২০, রবিবার
চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতাসরূপ কাঁঠাল নিয়ে হাজির হলেন কানের ক্যান্সার থেকে আরোগ্যলাভ করা কাজী জহিরুল ইসলাম। গত ৭ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলার সার্জারী বিভাগে এই ঘটনাটি ঘটে।

কাজী জহিরুল ইসলাম, পেশায় একজন কৃষক। তিনি অনেকদিন ধরে কানের ব্যথায় ভুগছিলেন এবং শুনতে পারছিলেন না। বহিঃকর্ণের এক প্রকার ক্যান্সার (বেসাল সেল কার্সিনোমা) -এ আক্রান্ত ছিলেন জহিরুল। কোভিড-১৯ এর এই সময়, জরুরি নয় এমন অপারেশনগুলো বন্ধ থাকার কারণে, অনেক চেষ্টা করেও জহিরুল কোথাও ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারছিলেন না। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০৩ নং ওয়ার্ডে ভর্তি হন তিনি। গত ২৫ জুন, বিভাগটির কর্তব্যরত চিকিৎসকরা জহিরুল ইসলামের কানের অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন।

প্রয়োজনীয় চিকিৎসার অভাবে যেকোন ক্যান্সার আরো ভয়ংকর পরিণতির দিকে যাচ্ছে। যে ক্যান্সারগুলো থেকে অপারেশনের মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব, সেগুলোও দেরি হওয়ার কারণে অপারেশন করার মত অবস্থায় থাকছে না। এক্ষেত্রে শুধু রোগী বা রোগীর লোক নয়, চিকিৎসকরাও অসহায়।

জহিরের এই অপারেশন সম্পর্কে বিভাগটির মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল আরেফিন জানান,

“আমরা এখানে একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করেছি, পলিডন পদ্ধতি – যা নাক, কান, গলা বা মাথার অপারেশনে ব্যবহার করা হচ্ছে। এই অপারেশনগুলোর ক্ষেত্রে শ্বাসতন্ত্রের সরাসরি সংস্পর্শে আসার কারণে, করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই বিশেষ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে অপারেশনের সময় চিকিৎসকদের করোনা সংক্রমণের ঝুঁকি কমে যায়। আমরা বেশ কয়েকটি অপারেশন করেছি এটি ব্যবহার করে।”

কাজী জহিরুল ইসলাম অপারেশনের দুইদিন পরই হাসিমুখে বাড়ি ফিরে যান। পরবর্তীতে অনেকটা সুস্থ বোধ করলে, গত ৭ জুলাই অপারেশন করা চিকিৎসকের জন্য কৃতজ্ঞতাসরূপ কাঁঠাল নিয়ে আসেন তিনি। কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তফা কামাল আরেফিন এ বিষয়ে লিখেন,

কর্ণ ক্যান্সারে কাতর কুমিল্লার কৃষক কাজী কাঁদিতে কাঁদিতে কহিত কর্ণের কষ্টের কথা।
কহিত-

“কান কেন কনকন করে?”

কর্ণচিকিৎসক কহিত-

“কান তো কনকন করিবেই, কারণ কনকন করানোই ক্যান্সারের কাজ। কর্ণকে ক্যান্সারমুক্ত করালেই কেবল কষ্ট কমিবে।”

করোনাকালে কঠিন কারূকার্যময় কর্ণচিকিৎসার কারণে ক্যান্সারমুক্তির কৃতজ্ঞতায় কাঁঠাল কাটিয়া, কাঁধে করিয়া, কেলাইতে কেলাইতে কাজী কাল কহিল-

“করূণাময়ের করূণায়, কর্ণচিকিৎসকের কারুকার্যে (কারিশমায়), ক’দিনেই কর্ণ ক্লেশমুক্ত।”

কাঁঠালের কোষের কথা কিছু কহিলাম না। করূণাময়ের কাছে কৃতজ্ঞতা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।