মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেটে দিনব্যাপী কর্মসূচির মধ্যে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস

ওয়েব টিমপ্রকাশ: ১৩ অক্টোবর ২০১৮, ৩:১৩ · ৩ মিনিটে পড়ুন
নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেটে দিনব্যাপী কর্মসূচির মধ্যে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস
লেখার আকার

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা, সিডিসি’র উদ্যোগে এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন “প্ল্যাটফর্ম” এর সার্বিক সহযোগিতায় ২৯ সেপ্টেম্বর,শনিবার,২০১৮ সারাদেশের প্রায় ৪৫ টা মেডিকেল ও ডেন্টাল কলেজে এক যোগে পালিত হয় ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’২০১৮ ।

এরই ধারাবাহিকতায় জলাতঙ্ক রোগ নিয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য নর্থ ইস্ট মেডিকেল কলেজে “জলাতঙ্কঃ অপরকে জানান, জীবন বাঁচান” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে “বিশ্ব জলাতঙ্ক দিবস-২০১৮” পালন করা হয়।

উক্ত কর্মসূচির আওতায় ২৯ সেপ্টেম্বর দুপুর ১২ টায় ফাহিম গ্যালিরিতে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারটিতে সার্বিক সহযোগীতা করেন কমিনিউটি মেডিসিন বিভাগ এবং মাইক্রোবায়োলজি বিভাগ।

বিশেষ ভাবে সহযোগীতা করেন মেডিসিন বিভাগ। প্রথমেই কমিনিউটি মেডিসিন থেকে প্রফেসর ডাঃ এম এ খালিক বড়ভুইয়া স্যার জলাতঙ্ক এর এপিডেমলজি এবং প্রতিরোধ নিয়ে আলোচনা করেন।

মাইক্রোবায়োলজি থেকে সহযোগী অধ্যাপক ডাঃ অভিজিৎ দাস স্যার জলাতঙ্ক এর বিস্তার, রোগের কারন নিয়ে আলোচনা করেন।

সেমিনারের শেষ পর্যায়ে অংশগ্রহণ করেন মেডিসিন বিভাগ থেকে সহকারী অধ্যাপক ডাঃ এ এ এম সাজ্জাদুর স্যার। সেমিনারটি প্রাণবন্ত হয়েছিল মেডিকেল কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের পদচারনায়। সাথে শিক্ষার্থীদের উৎসাহ ছিল লক্ষণীয়। প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন বিশেষ অতিথি অধ্যাপক ডাঃ শাহারিয়ার স্যার,বিভিন্ন শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী।

সেমিনারের প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মো আফজাল মিয়া স্যার বলেন যে অচিরেই জলাতঙ্ক রোগী বেড়ে যাবে কারন দেশে বন্য কুকুর বিড়াল এর সংখ্যা বেড়েছে কিন্তু সে পরিমান নিধন হচ্ছে না। তিনি বিশেষ জোর দেন জনগণের সচেতনতার উপর।


সচেতনতাই এটি প্রতিরোধে জোরালো ভুমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন। সেমিনারের সভাপতি প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মো মোন্নজ্জির আলি স্যার বলেন যে অনুষ্ঠানটির উদ্দেশ্য শুধু জন সাধারণকে সচেতন করা নয় একি সাথে মেডিকেল শিক্ষার্থীদেরও।

যেভাবে দেশ থেকে পোলিও দূর হয়েছে সেভাবে দেশ থেকে জলাতঙ্কও দূর হবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন যেকোন প্রয়োজনে নর্থ ইস্ট মেডিকেল কলেজ প্ল্যাটফর্ম এর পাশেই থাকবে। তিনি ধন্যবাদ জানান সেচ্ছাসেবক দের।

বক্তব্য শেষ করেন তিনি একটি উল্লেখ্যযোগ্য কথার মাধ্যমে- জলাত্নক,নিজে জানুন, অপরকে জানান, জীবন বাঁচান। ওই দিন এবং পরের দিন দিনব্যাপী স্বেচ্ছাসেবকরা জনসচেতনতা মূলক কর্মকাণ্ড পরিচালনা করে। অবশেষে আজ ১ অক্টোবর অনুষ্ঠান সমাপ্ত হয়।

পুরো সময় সেচ্ছাসেবক দের মধ্যে ছিল – প্লাটফর্ম প্রতিনিধি অদিতি চৌধুরী, এম বি বি এস ১৭ তম ব্যাচ, প্লাটফর্ম প্রতিনিধি মো তাসরিফুল আলম চৌধুরী, বিডিএস ৩য় ব্যাচ। এছাড়াও ছিল ২১ তম এম বি বি এস ব্যাচের জেসমিন শ্রেষ্ঠা, উম্মে হানি, সৌরভ রায় ইমদাদুল হক নয়ন এবংং তাহমিদ হাসান সিয়াম।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।