রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দেশের চিকিৎসাসেবায় বৃহত্তম বিপ্লবের সূচনা

গতকাল ৭ই আগস্ট, বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ডাক্তার (৬১৯১ জন) একসাথে স্বাস্থ্য মন্ত্রনালয়ে যোগদান করেন। ৩৩তম বিসিএস এ নিয়োগ প্রাপ্ত এই সকল ডাক্তারকে আগামী এক সপ্তাহের মধ্যে দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলায় শূন্যপদে পদায়ন করার ঘোষনা দেয়া হয়। এত বিপুল সংখ্যক মেধাবী ডাক্তার উপজেলা পর্যায়ে নিয়োগ প্রাপ্তি ও কমপক্ষে দুই বছর বাধ্যতামূলক পদায়নের মাধ্যমে দেশের গ্রামাঞ্চলের চিকিৎসাসেবায় অভূতপূর্ব সাফল্য অর্জিত হবে আশা করা যায়। উন্নত চিকিৎসাসেবা, উন্নত রেফারেল সিস্টেম ও আধুনিক চিকিৎসাব্যবস্থা প্রদানের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য চাহিদা পূরন হবে এই নিয়োগের মাধ্যমে।

মাননীয় স্বাস্থ্য মন্ত্রী এই আয়োজনে বক্তব্য প্রদান করে চিকিৎসকদের অনুপ্রাণিত করেন। তার বক্তব্যের উল্লেখযোগ্য অংশগুলো ছিলঃ

** আমি মেডিকেল বিষয়ে খুব
একটা জানিনা। কখনো পড়িওনি। তবে আমার ছোট ভাই ডাক্তার ছিলেন দূর্ভাগ্য
ক্রমে আমরা তাকে হারিয়ে ফেলেছি।
তবে এই ৮/৯ মাস ডাক্তারদের
সাথে থাকতে থাকতে আমিও ডাক্তার
হয়ে গেছি। মুন্না ভাই এম বি বি এস এর মত।

** আমি বিশ্বাস করিনা কোন ডাক্তার
ইচ্ছাকৃত ভুল করে। প্রত্যেক ডাক্তার চায় তার রোগী ভালো হোক। ভুল তো সবার
হতে পারে, আমিও ভুল করি। ফেরেশতারা ভুল করেনা। মানুষতো ফেরেশতা না।

** জনগনের কথায় কথায় ডাক্তারের
গায়ে হাত তোলার সংস্কৃতি পরিহার
করতে হবে। এ কেমন সমাজ? আপনার অভিযোগ থাকলে মামলা করুন, বি এম ডিসি আছে, দরকার হলে ভুল থাকলে ঐ ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। কিন্তু গায়ে হাত দেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।।

** কোন তদবীরের প্রয়োজন নেই, আপনাদের পছন্দ মত পোষ্টিং দেয়ার চেষ্টা করবো। এখনকার গ্রাম আর আগের মত নেই, প্রত্যেক থানায় ভালো যোগাযোগ ব্যবস্থা, ফ্রেশ বাতাস আর ফরমালিন মুক্ত খাবার পাবেন।
জীবনের শুরুর দুইটা বছর অন্তত গ্রামে থাকুন। আপনাকে পড়িয়েছেন যারা বা আপনার আত্মীয় স্বজনের মধ্যেই
অনেকে আছে যারা গ্রামে থাকে, তাদের
ঋন শোধ করতে হলেও দুই টা বছর
গ্রামে থাকেন।

** তোমরা স্বাস্থ্যসেবার উন্নয়নে দুটো বছর গ্রামে থাকো আমি নাসিম বলছি,
আমি তোমাদের জন্য আছি। আমি তোমাদের আড়াল করবো। ডাক্তারদের সুরক্ষায় আইন তৈরীর প্রক্রিয়া চলছে।

……………………. ………..

অন্যন্য যেকোন বিসিএস এর চেয়ে এবারের বিসিএস এ ফর্ম তোলা, জমাদান থেকে শুরু করে নিয়োগ প্রাপ্তি পর্যন্ত প্রতিটি পর্যায়ে কোনরূপ হয়রানি ছাড়াই প্রযুক্তির ছোয়ায় খুব সূচারু এবং সহজভাবে সম্পন্ন হয়েছে।

৬১৯১ জন চিকিৎসকের এই ঐতিহাসিক যোগদান বাংলাদেশের স্বাস্থ্য সেবায়
আনতে পারে আমূল পরিবর্তন। পল্লী চিকিৎসক, ফকিরদের দৌরাত্ম রুখতে পারে। পুর্বসূরী ডাক্তারদের নানান অনিয়ম, খারাপ ব্যাবহারের ফলেই বাংলাদেশের একসময়ের সবচেয়ে সন্মানজনক পেশা আজ হতাশার অবস্থানে চলে এসেছে তার পরিবর্থন হবে এই তরুনদের হাত ধরেই। দেশের চিকিৎসাসেবার এই বিপ্লব সৃষ্টি করার জন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী, বর্তমান ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং সংশ্লিস্ট সবাইকে ডাক্তার সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য  অধ্যাপক প্রাণ গোপাল দত্ত স্যারের উপদেশটুকুই
হতে পারে  নতুন ডাক্তারদের
অনুপ্রেরনা,
”Be the rainbow in the cloudy sky”

ডাঃ শুভ প্রসাদ এর মূল থেকে থেকে সংশোধিত ও বর্ধিত।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।