মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
ইভেন্ট নিউজ

দুস্থ ও অসহায়দের পাশে সন্ধানী জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট

Sarif Sahriarপ্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ১:৪৪ · ১ মিনিটে পড়ুন
দুস্থ ও অসহায়দের পাশে সন্ধানী জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ ডিসেম্বর ২০২০, সোমবার

“উষ্ণতার ছোঁয়ায়, মানবতার সেবায়

সদা পাশে আছি মোরা সন্ধানী”

এই স্লোগান সামনে নিয়ে সন্ধানী জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া নগর এতিমখানা ও মাদ্রাসায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পাশাপাশি (দ্বিতীয় পর্বে) ২৭ ডিসেম্বর রাতে সিলেট নগরের ফুটপাতে গৃহহীন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিটের উপদেষ্টা ডা. গোলাম মর্তুজা খান, রাজীব আহসান সুমন, রূপন দত্ত, মুহিবুর রহমান এবং সাব্বির আহমেদ, সভাপতি তাহমিদ আহমেদ, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহদী হাসান সহ ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ।

এই কর্মসূচীকে সফল করতে মাদ্রাসা কর্তৃপক্ষসহ অন্যান্য সকলের সহযোগীতার জন্য সন্ধানী জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।