বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

তায়েরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজে র‍্যাবিস ডে পালিত

তায়েরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ, গাজিপুর এ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্মের সহযোগিতায়, কমিউনিটি মেডিসিন ও মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের তত্বাবধানে, সারাদেশের ৪৫ টি মেডিকেল কলেজের সাথে একযোগে পালিত হলো “বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৮”।

সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধনী বক্তৃতা প্রদান করছেন তায়েরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল খালেক আকন্দ, স্যার।
সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধনী বক্তৃতা প্রদান করছেন তায়েরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল খালেক আকন্দ, স্যার।

সকাল ১১টায় কলেজটিতে একটি সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি সুন্দর ও সাবলীলভাবে পরিচালনা করেন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডা. সাঈদা রিয়া, ম্যাডাম।

কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল খালেক আকন্দ স্যার তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে জলাতঙ্ক রোগ নিয়ে সবার মাঝে একটি ধারণা দেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের এই সচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এধরণের জনসচেতনতামূলক কার্যক্রমের সাথে সংযুক্ত থাকার জন্য তিনি তার সকল ছাত্রছাত্রী এবং উপস্থিত সকলকে আহবান জানান।

এরপর, জলাতঙ্ক রোগ নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের প্রভাষক ডা. আহমাদ জুবায়ের মাহদী স্যার ( এমবিবিএস, এমপিএইচ, বিএসএমএমইউ)। তিনি তার বক্তব্যে জলাতঙ্ক রোগ সম্পর্কে বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতি সুন্দরভাবে তুলে ধরেন। জলাতঙ্ক রোগ প্রতিরোধে সকলের করণীয় কি এবং কিভাবে এই রোগে মৃত্যুর হার কমিয়ে শূণ্যের কোটায় আনা যায় সেই বিষয়ে বিস্তর দিক নির্দেশনা দেন তিনি তার বক্তব্যে। এসময় তিনি জলাতঙ্ক রোগ সর্ম্পকে আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এরপর বক্তব্য রাখেন কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডা. মাইজ-উল-আহাদ সুমন স্যার। তিনি তার বক্তব্যে জলাতঙ্ক রোগ প্রতিকার নিয়ে বিস্তারিত বর্ণনা করেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে জলাতঙ্ক রোগের ভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

এরপর বক্তব্য রাখেন কলেজের নবজাতক ও শিশুরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. আব্বাস উদ্দিন খান। তিনি তার বক্তব্যের মাধ্যমে সকলকে তাদের ছোট শিশুদের কুকুর, বিড়াল ও বিভিন্ন গৃহপালিত পশু থেকে নিরাপদে রাখার আহবান জানান।

এছাড়াও সেমিনারটিতে উপস্থিত ছিলেন, সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

কলেজের ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন ৪র্থ বর্ষের ছাত্র দেলোয়ার হুসাইন। প্ল্যাটফর্মের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে মোঃ আশরাফুল হক বাবন। তিনি তার বক্তব্যে সকলের কাছে প্ল্যাটফর্মের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন।

এরপর, কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডা. সাঈদা রিয়া ম্যাম তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সায়েন্টিফিক সেমিনারটির সমাপ্তি ঘোষণা করেন। তিনি তার বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানান এবং প্ল্যাটফর্মের কলেজ প্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করেন।

সেমিনারের পর, সিগনেচার ব্যানারে সিগনেচার করার মাধ্যমে সিগনেচার ক্যাম্পেইন এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল খালেক আকন্দ স্যার।

এরপর, প্ল্যাটফর্মের কলেজ প্রতিনিধিদলের নেতৃত্বে এক র‍্যালীর আয়োজন করা হয়। সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন। র‍্যালীর পর তারা সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে জলাতঙ্ক রোগ সম্পর্কে জনসচেতনামূলক কার্যক্রম চালনা করেন।

সেমিনার, র‍্যালী ও সিগনেচার ক্যাম্পেইনসহ পুরো অনুষ্ঠানটির নেতৃত্ব দান করে উক্ত কলেজের প্ল্যাটফর্মের প্রধান প্রতিনিধি ও এডমিন শারমিন লিজা ও এডমিন তন্ময় কর্মকার তনু। তাদের সাথে একাত্ব হয়ে কাজ করেন প্ল্যাটফর্মের মডারেটর, মোঃ আশরাফুল হক বাবন, এক্টিভিস্ট মোঃ মোস্তাফিজুর রহমান মিশু, ওমর ফারুক, দেলোয়ার হুসাইন, অনিক সাহা, আহসানুল হাকিম সজল, রাসেল আহমেদ আতিফ, জাহিদুল ইসলাম, টুটুল, মাসুদ রানা, শোভন এবং দিনা। পরিশেষে সুন্দরভাবে জনসচেতনামূলক কার্যক্রমটি পরিচালনা করার জন্য কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তর ও টিম প্ল্যাটফর্মকে ধন্যবাদ জ্ঞাপন করে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।