মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

তরুণী চিকিৎসককে ধর্ষণের চেষ্টা চালালো সিএনজি চালক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৫ মার্চ ২০১৬, ৩:৫৭ · ২ মিনিটে পড়ুন
তরুণী চিকিৎসককে ধর্ষণের চেষ্টা চালালো সিএনজি চালক
লেখার আকার

এক তরুণী চিকিৎসককে একা পেয়ে  ধর্ষণের চেষ্টা চালালো সিএনজি অটোরিক্সার চালক।

সেই সময় তরুণী চিকিৎসকের চিৎকারে ছুটে আসে সেখানে দায়িত্ব পালনরত এক নৈশ প্রহরী। রক্ষা পায় ওই তরুণী। ওই অটোচালককে আটক করে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর ফরেস্ট গেইট এলাকায়।

ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা। অন্যান্য দিনের মতোই কর্মস্থল থেকে বেরিয়ে গাড়ির অপেক্ষায় ছিলেন ২৬ বছরের ওই তরুণী চিকিৎসক। নগরীর ২ নম্বর গেইট থেকে বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার বাসায় যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশায় ওঠেন ওই তরুণী। কিন্তু ২ নম্বর গেইটের রাস্তায় অসহনীয় যানজট। তাই ঘুরতি পথে সিএনজি ঘোরায় চালক। নিয়ে আসে ফরেস্ট গেইট এলাকায়। সেখানে নির্জন পাহাড়ে সিএনজি থামিয়ে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় চালক। সৌভাগ্যবশত তরুণীর চিৎকার শুনতে পায় ফরেস্ট গেইট এলাকায় দায়িত্বরত ‍এক নৈশ প্রহরী। ছুটে এসে উদ্ধার করেন অসহায় তরুণীকে। ছাড়েননি সিএনজি অটোরিক্সা চালককেও। লোকজন জড়ো করে জামশেদ (৩৫) নামের ওই চালককে আটক করে নিয়ে যান থানায়।

পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান জানান, বেসরকারি হাসপাতালের ওই তরুণী চিকিৎসক রাতে বাসায় যাওয়ার জন্য সিএনজিতে ওঠেন। কিন্তু রাস্তায় অনেক যানজট থাকার কারণে চালক গাড়ি ঘুরিয়ে ফরেস্ট গেইটে নিয়ে যায়। সেখানে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালালে লোকজন দেখতে পেয়ে তাকে ধরে থানায় নিয়ে আসে। রাতে ওই চিকিৎসক বাদি হয়ে চালক জামশেদের নামে থানায় মামলা করেন।

তথ্য ঃ বাংলাদেশ প্রতিদিন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২৫টি মন্তব্য

  1. এসব সরকারের চোখে মনে হয় পড়ে না। শুধু ফ্রি স্বাস্থ্য সেবাই তাদের মাথায় আছে আর কিছু নাই।

  2. কি শুরু হল দেশে ?
    রেন্ডিয়া তাদের ক্রাইম রিপোর্টে এগুলো দেখিয়ে সব শিখিয়ে দিয়েছে.

  3. সত্যি কথা বলতে নিরাপত্তা চেয়ে আর হবে না, হচ্ছেও না। তারচেয়ে নিজেরাই সাথে ধারালো কিছু (কেঁচি, ছোট ছুরি) পিপার স্প্রে রাখি। আত্মরক্ষা শিখি। 🙁

    আল্লাহ্‌ আমাদের বাঁচিয়ে রাখুক সুস্থ্য রাখুক 🙁

  4. এখন পড়তেও ভয় লাগে এসব খবর।দিন দিন কি সব অপরাধ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে?!!

  5. ami all tym bag e scissors knife eigula rakhi always,any tym any where
    May ALLAH(SWT) punish dem,ei duniyai keu kono bichar korbe na 🙁 :'(

  6. Apmader shokoler obogotir jonno janacchi je ekn shokol prokar gari r full details with malik BRTA te joma ache digital hobar karone….so jokhoni kono public transport like CNG or Car e uthben shate shate otar number plate er pic tule kacher manush k janiye rakhben or fb te status diye rakhte paren…ete gari r location tao jana jabe shate shate….hoito bepar ta wired but only for your safety….bcoz govt failed to give u security…bt they tried if u can help….

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।