মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

কেন্দ্র পরিবর্তন করে দ্বিতীয় ডোজ নেয়া প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ৩:০০ · ২ মিনিটে পড়ুন
কেন্দ্র পরিবর্তন করে দ্বিতীয় ডোজ নেয়া প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ এপ্রিল, ২০২১, বৃহস্পতিবার 

এখন থেকে বিশেষ প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন করে  নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রে নিতে পারবেন কোভিড ১৯ এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন। গতকাল ২৮ এপ্রিল ২০২১ রোজ বুধবার, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব, ডা. মোঃ শামসুল হক কর্তৃক স্বাক্ষরিত এক নোটিশে এ বিষয়ে জানানো হয়।

ছবিঃ কেন্দ্র পরিবর্তন করে দ্বিতীয় ডোজ নেয়া প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশ

নোটিশটিতে বলা হয়, বিভিন্ন কারনে ভ্যাকসিন গ্রহীতাদের অনেকের পক্ষেই ১ম ডোজ ভ্যাকসিন প্রাপ্তির স্থান হতে ২য় ডোজ ভ্যাকসিন গ্রহন করা সম্ভব হচ্ছে না, তাই তাঁরা নির্দিষ্ট কিছু কেন্দ্র হতে ১ম ডোজ প্রাপ্তির স্থান নির্বিশেষে ২য় ডোজ গ্রহন করতে পারবেন। তবে একই জেলা কিংবা সিটি কর্পোরেশন এর মধ্যে কেন্দ্র পরিদর্শন করা যাবে না। এছাড়াও ২য় ডোজ প্রদানের ক্ষেত্রে ভ্যাকসিন কার্ড প্রদর্শন ও কিউআর কোড স্ক্যান করে সুরক্ষা ওয়েব পোর্টালে টিকা গ্রহনের তথ্য হালনাগাদ করার এবং ইতিপূর্বে প্রদত্ত ভ্যাসিনের যে সকল তথ্য সুরক্ষা ওয়েবে হালনাগাদ করা হয়নি তা দ্রুত হালনাগাদের নির্দেশ প্রদান করা হয়।

ছবিঃ কেন্দ্র পরিবর্তন করে যে সকল কেন্দ্রে দেয়া যাবে দ্বিতীয় ডোজ

উল্লেখ্য যে, ১ম ও ২য় ডোজ ভ্যাকসিন গ্রহনের তারিখের মধ্যে প্রায় ৮ সপ্তাহের বিরতি থাকায় জনমনে একই সেন্টারে ২য় ডোজ নিতে পারার বিষয়ে সংশয় ছিলো। এমতাবস্থায় এই নোটিশটি এই সমস্যার কিছুটা হলেও সমাধান করবে বলে ধারনা করছেন বিশিষ্ট জনেরা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।