মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এবার লকডাউন করা হলো গাইবান্ধা সদর হাসপাতালের দুটি বিভাগ

অংকন বনিকপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১১:৩৪ · ২ মিনিটে পড়ুন
এবার লকডাউন করা হলো গাইবান্ধা সদর হাসপাতালের দুটি বিভাগ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

এবার অবরুদ্ধ (লকডাউন) করা হলো গাইবান্ধা সদর হাসপাতালের দুটি বিভাগ। হাসপাতালটির একজন ল্যাব টেকনোলজিস্টের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় গতকাল বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগ ও বহির্বিভাগ- এই দুটি বিভাগ লকডাউন করা হয়েছে।

গাইবান্ধা সদর হাসপাতাল সুত্রে জানা গেছে,

“চলতি এপ্রিল মাসের শুরু থেকে এখানে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ শুরু হয়। যাঁরা এমন উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন, তাঁদের নমুনা সংগ্রহ করা হয় প্যাথলজি বিভাগে। পরে এসব নমুনা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে পাঠানো হয় রংপুরের PCR ল্যাবে। এই কাজে যুক্ত প্যাথলজি বিভাগের ৩ জন ল্যাব টেকনোলজিস্ট, ১ জন ল্যাব অ্যাটেন্ডেন্ট ও ১ জন MLSS।”

সম্প্রতি একজন মেডিকেল টেকনোলজিস্টের কাশি শুরু হয়। ফলে ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়। মঙ্গলবার রাতে হাসপাতালে আসা নমুনা পরীক্ষার প্রতিবেদনে জানা যায়, ঐ ব্যক্তি করোনায় আক্রান্ত। তাঁকে পরবর্তীতে গাইবান্ধা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের অস্থায়ী আইসোলেশন হাসপাতালে নেওয়া হয়েছে।

গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাহফুজুর রহমান বলেন,

“প্যাথলজি বিভাগের ঐ স্বাস্থ্যকর্মীর ৪ জন সহকর্মীকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আপাতত কয়েক দিন প্যাথলজি বিভাগের সেবা বন্ধ থাকবে। ঐ ৪ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাঁদের নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘‌নেগেটিভ’ এলে প্যাথলজি বিভাগের সেবা পুনরায় চালু হবে।”

জানা যায়, লকডাউনকৃত প্যাথলজি বিভাগ ও বহির্বিভাগ বতর্মানে তালাবদ্ধ করে রাখা হয়েছে। বহির্বিভাগের সেবা আগামীকাল (বৃহস্পতিবার) থেকে জরুরি বিভাগে নেওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।