শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিজিবির হাসপাতালে মোবাইলভিত্তিক টেলিকনসাল্টেশন চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন

গত ২৪শে মার্চ,২০১৬ তে  পিলখানায় বিজিবির হাসপাতালগুলোয় মোবাইলভিত্তিক টেলিকনসাল্টেশন চিকিৎসাসেবা কার্যক্রমের  উদ্বোধন করা হয়।

উদ্বোধন  অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক হাসান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকার পিলখানা, চট্টগ্রামের সাতকানিয়া, খাগড়াছড়ির জালিয়াপাড়া এবং ঠাকুরগাঁও ও চুয়াডাঙ্গায় অবস্থিত বিজিবির পাঁচটি হাসপাতালে একইসঙ্গে এই চিকিৎসাসেবা কার্যক্রম চালু করা হয়।

মহাপরিচালক জানান, এই কার্যক্রম চালু হওয়ায় দুর্গম ও প্রত্যন্ত এলাকা, যেখানে বিজিবির নিজস্ব চিকিৎসক বা স্থানীয় চিকিৎসক নেই, সেসব স্থানের বিজিবি সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এই সেবা পাবেন। জরুরি প্রয়োজনে বিজিবি হাসপাতালে সার্বক্ষণিক নিয়জিত চিকিৎসকের কাছ থেকে মোবাইলে সংযুক্ত হয়ে প্রয়োজনীয় পরামর্শ ও পথ্য সম্পর্কে জানতে পারবেন।

বিজিবির ৫৯টি ব্যাটালিয়নে নিয়জিত সদস্য এবং তাদের পরিবারকে চিকিৎসা সুবিধার আওতায় আনতে গত ১ জুন পিলখানায় বিজিবি হাসপাতাল ও  সাতকানিয়ায় বিজিবি হাসপাতালে মোবাইল টেলিকনসাল্টেশন সেবা চালু হয়; যার মাধ্যমে এ পর্যন্ত সাড়ে তিন হাজার সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা নিয়েছেন।

বৃহস্পতিবার থেকে বিজিবির সব হাসপাতালে সার্বক্ষণিক এই চিকিৎসাসেবা চালু হলো।

বর্তমানে বিজিবিতে ১০২৬ জন সদস্য ‘নন কমিউনিকেবল ডিজিস’ অর্থাৎ হৃদরোগ, রক্তচাপ, ক্যান্সার ও ডায়াবেটিসের কারণে নিম্ন ক্যাটাগরিভুক্ত। তাদেরকে বিজিবির মোবাইলভিত্তিক টেলিকেনসাল্টেশন’র চিকিৎসকরা নিয়মিত বিরতিতে কল করছেন এবং পরামর্শ দিচ্ছেন।

বিজিবি সূত্র জানায়, চিকিৎসা সংক্রান্ত একটি পরিপূর্ণ তথ্যভাণ্ডার করছে বিজিবি; যার মাধ্যমে প্রায় ৫২ হাজার সদস্যের স্বাস্থ্যর অবস্থা সম্পর্কে জানা ও গবেষণার সুযোগ থাকবে। এতে ইতোমধ্যে ৩ লাখ ২৭ হাজার মেডিক্যাল রেকর্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রক্রিয়ায় যত প্রেসক্রিপশন দেওয়া হবে সবই তথ্যভাণ্ডারে ব্যক্তিগত রেকর্ড ও ডিজিস ম্যানেজমেন্ট প্রোগ্রামে সংরক্ষিত থাকবে।

সুত্র ঃ বিডিনিউজ২৪.কম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।