মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

ঢাবির মেডিসিন অনুষদের সামনে অবস্থান কর্মসূচি দুই সেশনের শিক্ষার্থীদের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ মার্চ ২০২৫, ৫:৩১ · ১ মিনিটে পড়ুন
ঢাবির মেডিসিন অনুষদের সামনে অবস্থান কর্মসূচি দুই সেশনের শিক্ষার্থীদের
লেখার আকার

সোমবার, ১০ মার্চ, ২০২৫

সময়মতো চূড়ান্ত পেশাগত (সাপ্লিমেন্টারি) পরীক্ষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন অধিভুক্ত মেডিকেল কলেজের ফাইনাল প্রফে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা। একই সাথে ফাইনাল প্রফ পরীক্ষা পেছানোর প্রতিবাদে অবস্থান নিয়েছেন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা।

আজ সোমবার (১০ মার্চ) দুপুরে একযোগে এই কর্মসূচি পালন করেন দুই সেশনের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীরা আলাদাভাবে সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু ডিন কার্যালয় একাধিকবার রুটিন প্রকাশ করেও তা বাতিল করে।

অপরদিকে ঈদ-উল ফিতরের পর ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফাইনাল প্রফ পরীক্ষা আয়োজনের কথা থাকলেও ডিন অফিস থেকে তা পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।