মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

ওসমানী মেডিকেলে পোশাক নিয়ে কটূক্তি নিষিদ্ধ ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ মার্চ ২০২৫, ২:২১ · ১ মিনিটে পড়ুন
ওসমানী মেডিকেলে পোশাক নিয়ে কটূক্তি নিষিদ্ধ ঘোষণা
লেখার আকার

মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পোশাক নিয়ে কটূক্তি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ মার্চ) কলেজের অধ্যক্ষ  অধ্যাপক ডাঃ মোঃ জিয়াউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বিভিন্ন পেশাগত পরীক্ষার সময় ছাত্রী শিক্ষার্থীদের চেহারা শনাক্ত করার জন্য তাহাদের আলাদা কক্ষে নারী শিক্ষকের সহায়তায় প্রবেশ পত্রের সহিত সংশ্লিষ্ট শিক্ষার্থীর চেহারা মিলিয়ে দেখা যেতে পারে কিন্তু কোনভাবেই পরীক্ষা বোর্ডের সামনে এরুপ করা যাবে না।

এছাড়াও কলেজ ক্যাম্পাস, হাসপাতাল কিংবা ছাত্র/ছাত্রী নিবাসে কোন শিক্ষার্থীকে তার পোশাক/অবয়ব নিয়ে কটূক্তি করা যাবে না।”

বিষয়টি অতীব জরুরী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।