ঢাকা মেডিকেল কলেজের ৮১ বছর পূর্তি উদযাপিত হচ্ছে ১০ জুলাই ও ১১ জুলাই

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ (DMC) প্রতিষ্ঠার ৮১ বছর পূর্তি উপলক্ষে ১০ই ও ১১ই জুলাই ২০২৬ তারিখে ৮১ তম ডিএমসি দিবস (81st DMC Day) পালিত হচ্ছে। ১৯৪৬ সালের ১০ই জুলাই প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে বর্ণিল পুনর্মিলনী ও নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

৮১ বছর ধরে দেশের সেরা চিকিৎসা বিদ্যাপীঠ হিসেবে সমুজ্জ্বল এই ঢাকা মেডিকেল কলেজ, অভাবনীয় ভূমিকা পালন করেছে দেশের স্বাস্থ্যব্যবস্থায়। তাই এ প্রতিষ্ঠান কেবল খ্যাতিমান চিকিৎসক তৈরির কারিগরই নয়, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে আপামর জনগণের ভরসার জায়গা। এই গৌরবমময় ৮১ বছর উদযাপিত হচ্ছে এবার ১০ ও ১১ ই জুলাই, দুইদিনব্যাপী, যেখানে উপস্থিত হবেন দেশসেরা বরেন্য চিকিৎসকগণ যারা এক সময়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।

স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষায় ঢাকা মেডিকেল কলেজ সর্বোচ্চ অবস্থানে সর্বদা এগিয়ে রবে বলেই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক/প্ল্যাটফর্ম টুডে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

১৩ উপজেলায় হচ্ছে নতুন হাসপাতাল, ৪১৮টি স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত

Fri Jul 10 , 2026
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ সম্প্রতি ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নতুন আরও ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ৮ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo