বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“ডায়াবেটিস” নিয়ে কিছু কথা

প্ল্যাটফর্ম নিউজ, ০৫ই নভেম্বর, ২০২০, বৃহস্পতিবার

ডায়াবেটিস অথবা বহুমূত্র রোগ একটি হরমোন সংশ্লিষ্ট দীর্ঘমেয়াদি রোগ। ইনসুলিনের উপস্থিতির উপর ভিত্তি করে মূলত একে দুই শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে টাইপ-১ ডায়াবেটিস এবং টাইপ-২ ডায়াবেটিস।

মানবদেহের এক বিশেষ গ্রন্থি অগ্ন্যাশয় এর বিটা কোষের কাজ হলো ইনসুলিন নিঃসরণ করা। অগ্ন্যাশয়  থেকে নিঃসৃত এই হরমোন  ইনসুলিন, যার সহায়তায় রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ  করে এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে।

কিন্তু টাইপ -১ ডায়াবেটিস এ এই বিটা সেলের বিরুদ্ধে অটো এন্টিবডি তৈরি হওয়ার দরুন বিটা সেল ইনসুলিন তৈরি করতে পারে না। অন্যদিকে টাইপ-২ তে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন নিঃসৃত হওয়ার পরেও পর্যাপ্ত পরিমাণে ইনসুলিনের রিসেপ্টর না থাকার কারণে নিঃসৃত ইনসুলিন তার কাজ করতে পারে না। ফলস্বরূপ রক্তে চিনি বা শর্করার অতিরিক্ত উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। তাই বলা যায়,  ইনসুলিনের প্রকৃত বা আপেক্ষিক ঘাটতিই হল এ রোগের মূল কথা।

এই রোগের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। যেমন:

>ঘন ঘন প্রস্রাব হওয়া;

>অধিক তৃষ্ণা এবং বার বার মুখ শুকিয়ে যাওয়া;

> দুর্বলতা ও অবসাদ অনুভব করা ;

>পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করার পরেও ক্ষুধা লাগা;

>স্বল্প সময়ে দেহের ওজন হ্রাস পাওয়া ;

>শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় ঘন ঘন সংক্রমণের কবলে পড়া।

উল্লেখ্য, ডায়াবেটিস রোগীর দেহে ইনসুলিনের অভাবে গ্লুকোজ কোষে প্রবেশ করতে না পারায় রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়। ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকায়  বার বার প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে গ্লুকোজ বের হয়ে যায়। আর এই জন্যই একে বহুমূত্র রোগ বলা হয়। ঘন ঘন প্রসাবের কারণেই রোগীর বারে বারে তৃষ্ণা পায়।

গ্লুকোজ-ই হলো কোষের খাদ্য কিন্তু গ্লুকোজ কোষে না পৌঁছাতে পারায় রোগীর খাবার গ্রহণ করার পরেও ঘন ঘন ক্ষুধা পায়। আর এই গ্লুকোজ ব্যবহার করেই দেহের কোষগুলো শক্তি উৎপাদন করে কিন্তু ডায়াবেটিস রোগীর দেহে ইনসুলিনের অভাবে গ্লুকোজ কোষে প্রবেশ করতে না পারায় প্রয়োজনীয় শক্তি উৎপাদন হয়না। ফলে রোগী অতিশয় দুর্বলতা অনুভব করে।

এসব বিষয়গুলো খেয়াল রাখলে সহজেই চিহ্নিত করা যায় ডায়াবেটিস। আর যত আগে ডায়াবেটিস চিহ্নিত করা যাবে, তত দ্রুতই  প্রয়োজন সাপেক্ষে পদক্ষেপ নেওয়া যাবে। বর্তমান সময়ে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া দুষ্কর যেখানে একজন ডায়াবেটিসের রোগী নেই। তাই এ বিষয়ে অধিক সতর্কতা অবলম্বন বাঞ্ছনীয়।

নিজস্ব প্রতিবেদক
নুরুন্নাহার মিতু

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।