মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডমপেরিডন এর যত কথা

লেখকঃ রাজ্যহীন রাজপুত্র

প্রথমে একটু কথা বলে নেই ।

তখন আমি পঞ্চম বর্ষের ছাত্র ।চাচীর মায়ের বাসায় গেছি বেড়াতে।যেহেতু ডাক্তারী পড়ি ,দুকথায় কুশল জিজ্ঞেস করার পরপরই যথারীতি শুরু করলেন আমার কোমরে ব্যথা ,পিঠ ব্যথা ,জ্বলে ,পোড়ে ,কামড়ায় ,থাইরক্স খায় ,উনি অমুক প্রফেসরকে দেখান,এটা কি ,আরো হাবিজাবি ।ডাক্তার ছেলের সাথে যে সাধারণ আলাপ করা যায় এটা তো সাধারণ মানুষের মাথাতেই আসে না ।যাহোক ,একপর্যায়ে বললেন উনাদের একজন আত্মীয়ার ডেলিভারি হয়েছে কিন্তু পর্যাপ্ত ল্যাকটেশন হচ্ছেনা ।আমি বললাম ,একটা কাজ করুন ওমিডন(ডমপেরিডন) দিনে তিন বেলা দুইটা করে খাওয়ান ।উনি বিস্ময়ের সাথে আমাকে বলে উঠলেন ,আরে এইটা তো বমির ঔষধ !এইটা কি এতে দেওয়া যায় !!!

উনি এই কথা বলতেই পারেন ।কিন্তু আমরা ডাক্তারেরা যখন এর সঠিক ব্যবহার না জানি ,ব্যপারটা একটু দুঃখজনক বটে ।তাই একটু আলাপ করি ।বলতে পারেন এত কিছু থাকতে হঠাত্‍ ডমপেরিডন নিয়ে লাগলাম কেন ?যদি খেয়াল করে দেখেন ,এখন প্রতিটি ডাক্তার প্রেসক্রিপশনে এই ড্রাগটা থাকে ।দৈনন্দিন জীবনের খুব কমন কিছু রোগে এর প্রয়োজনটাও অনেক ।আসুন জেনে নেই ডমপেরিডন সম্পর্কে ।

DOMPERIDON একটি পেরিফেরাল ডোপামিন 2 রিসেপ্টর ব্লকার ।এটি প্রধানত একটি গ্যাসট্রোপ্রোকাইনেটিক এজেন্ট ।(যদিও প্রায়শই একে এন্টি ভমিটিং এজেন্ট বলে ভুল করা হয় )।এটি প্রধানত স্টমাকের কার্ডিয়াক স্ফিংটার কে বন্ধ করে পাইলোরিক স্ফিংটারকে খুলে দেয় ।যার ফলে খাবার ও এসিড নিচে নেমে যায় (decreases gastric emptying time,moves acid and food into lower gut) ।আসুন এর ইন্ডিকেশন জেনে নেই

NAUSEA AND VOMITTING-কারণটা স্পষ্ট ।এটা খাবার ও এসিডকে উপরোক্ত মেকানিজমে নিচে নামিয়ে একপ্রকার এন্টিপেরিস্ট্যালসিস করে ।তাই এটা antivomiting agent হিসেবে কাজ করে ।লোকজন ,ফার্মেসীওয়ালা এটাকে বমির জন্য মুড়িমুড়কির মত ব্যবহার করলেও ডাক্তার হিসেবে আপনি জেনে রাখুন ,বমির সাথে ডায়রিয়া থাকলে ডমপেরিডন দেওয়া যাবে না ।কারণ ডমপেরিডন খাবার নিচে নামিয়ে দেয় তাই বমি কমলেও ডায়রিয়া বাড়বে ।তখন সেন্ট্রাল এক্টিং ড্রাগ যেমন অনডানসেট্রন ব্যবহার করতে হবে ।

Non ulcer dyspepsia-ডমপেরিডন এই রোগের মহৌষধ ।এটি একটি ফাংশনাল অথবা পার্ট অফ অরগ্যানিক ডিসঅর্ডার যেখান পেশেন্টের অল্প খেলে পেট ফুলে যায় ,পেট ফাঁপ দেয় ,ব্লটিং ,ফ্ল্যাটুলেন্স হয় কিন্তু আন্ডারলাইং মেজর কোন ডিজিজ পাওয়া যায় না ।

GERD -ফার্ষ্ট লাইন থেরাপী ডমপেরিডন ।এ রোগে বুক জ্বলে(hurt burn) ,মুখে এসিড আসার কারণে মুখ তেতো লাগে(Acid brush) ।মুখে এসিড নিউট্রালাইজ করতে লালা ভরে যায় (Water brush) ।এ রোগে ডমপেরিডনের ডোজ 10mg করে তিনবার কমপক্ষে 6সপ্তাহ ।

GASTROPARESIS-যারা ডায়াবেটিক অথবা স্টমাকে সার্জারী করা হয়েছে অথবা এন্টিকোলিনারজিক জাতীয় কোন ড্রাগ নেয় অথবা সিস্টেমিক স্ক্রেরোসিস আছে তাদের প্রায়শই স্টমাকে খাবার জমে যায় ,নিচে পাস করে না ।এটাকে গ্যাসট্রোপেরেসিস বলে ।পেশেন্ট খাবার হজম করতে পারে না ,খেলে পেট ফুলে যায় ,ফাঁপ দেয় ,ফ্লাটুলেন্স হয় ।এদের ক্ষেত্রে ডমপেরিডন খুব ভাল কাজ করে ।

LACTATION-যেসব নারীর বাচ্চা পর্যাপ্ত দুধ পায়না ল্যাকটেশন কম হবার কারণে ,তাদেরকে ডমপেরিডন দেওয়া হয়(গতানুগতিকের চেয়ে একটু হাই ডোজে যাতে সিএনএস ব্যারিয়ার ক্রস করতে পারে ) ।ডমপেরিডন একটি ডোপামিন ব্লকার ।আর ডোপামিন প্রোল্যাকটিনকে ইনহিবিট করে ।যার ফলে ডমপেরিডন দিলে প্রোল্যাকটিন সেক্রিশন হয় ।যারা সন্তান প্রসব করেছেন কিন্তু পর্যাপ্ত ল্যাকটেশন হচ্ছে না তাদের জন্য tab domperidon 10mg -2+2+2

side effects
ডমপেরিডনের দুইটা রেয়ার কম্প্লিকেশন আছে ।প্রথমটা হলো acute dystonic syndrome-এটা বাচ্চাদের বেশী হয় কারণ তাদের সিএনএস BBB ডেভলপ থাকে না ।একারণে নরম্যাল ডোজেই ডমপেরিডন ব্রেইনে যেয়ে ডোপামিন কমিয়ে দেয় ।(নরম্যালী ডমপেরিডন BBB ক্রস করে না)যার ফলে তুলনামুলক এসিটাইলকোলিন বেড়ে যাওয়ায় হঠাত্‍ ঘাড় মুচড়ে বেঁকে যাওয়া ,জিহবা টেনে যাওয়া ,একদিকে ঘাড় ,মুখ বেঁকে যেতে পারে ।শোল্ডার মাসলগুলো সবচেয়ে বেশী এফেকটেড হয় ।এক্ষেত্রে ডমপেরিডন বন্ধ করে tab procyclidin 1+0+1(anticholinergic,to counter excitatory effect of acetylcholine)ব্যবহার করা হয় ।
দ্বিতীয়টি হলো LACTATION.মেকানিজম আগেই বলেছি ।যদিও এটি rare.

N.B-এটা নিয়ে এত কথা বললাম কারণ এটি বহুল ব্যবহ্রত একটি ড্রাগ ।প্রায় প্রতিটি প্রেসক্রিপশনে থাকে ।কিন্তু ফার্মাকোলজী অথবা মেডিসিন কোথাও এটাকে ভালভাবে পড়ানো হয় না ।(গতানুগতিক ,আইটেমে নাই তাই পড়ার দরকার নাই)।কিন্তু এটা খুব প্রয়োজনীয় ড্রাগ ।এই কয়টা কথা জেনে রাখলে উপকার হবে (insaa ALLAH).

–বিষয়বস্তুকে বাংলায় ,পেশেন্টের ভাষায় ,সরলীকৃতভাবে উপস্হাপন করা হয়েছে ,যাতে ফোর্থ ইয়ার থেকে উপরের লেভেলের ভাইবোনের বুঝতে সুবিধা হয় ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

4 thoughts on “ডমপেরিডন এর যত কথা”

  1. খুব ভাল লাগল লেখাটা পড়ে, এরকম মাঝে মাঝে কিছু মেডিসিন নিয়ে লিখবেন.

    1. আমাদের লেখাগুলো আসে আপনাদের কাছ থেকেই। চাইলে আপনার লেখা (হতে পারে চিকিৎসা বিষয়ক কিংবা মেডিকেল কমিউনিটির অংশ হিসেবে আপনার যেকোন কথা। আপনার লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়ঃ [email protected]

  2. ধন্যবাদ। লেখাটা অনেক কাজে আসলো আমার।

  3. এটা কি পায়ুপথের সমস্যার জন্য ব্যবহার করা যায়….??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।