মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

ব্রেইন টিউমারে মেডিকেল শিক্ষার্থীর অকাল মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ৩:২০ · ১ মিনিটে পড়ুন
ব্রেইন টিউমারে মেডিকেল শিক্ষার্থীর অকাল মৃত্যু
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার,  ১৭ নভেম্বর, ২০২১ইং,

ব্রেইনটিউমারে আক্রান্ত হয়ে অকালে ঝরে গেল গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থী সুরাইয়া পারভিন পলির প্রাণ। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) কলকাতার টাটা ক্যান্সার হাসপাতাল ও রিচার্স সেন্টারের আইসিইউ’তে  চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি দুই বছর যাবৎ ব্রেইনটিউমারে আক্রান্ত ছিলেন। কলকাতার টাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইটোমেগালো ভাইরাসে (সিএমভি) আক্রান্ত হয় যা পরবর্তীতে ফুসফুসে ছড়িয়ে পড়ে। ফলে ফুসফুস প্রায় বিকল হয়ে গেলে হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তর করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সুরাইয়া পারভিন পলি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ২৩ তম ব্যাচের শিক্ষার্থী এবং মেডিকেল সেশন ২০১৭-১৮(৪র্থ বর্ষ)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর।

তার অকাল মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।