মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

মারধর, হতাহত ও নিরাপত্তাহীনতায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা

Platformপ্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১:৩১ · ২ মিনিটে পড়ুন
মারধর, হতাহত ও নিরাপত্তাহীনতায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ নভেম্বর, ২০২১, মঙ্গলবার

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেন, তারা গত ১৩ নভেম্বর রোগীর স্বজন ও ভারাটে দুবৃত্তদের দ্বারা হামলার শিকার হোন।

ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়,

“গত ১৩.১১.২১ তারিখে রাত ৮.০০টা নাগাদ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতাল নওদাপাড়া, রাজশাহী শাখার গাইনী বিভাগে এক রোগীর অকস্মাৎ মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা কিছু ভারাটে দুবৃত্তদের সাহায্যে মেডিকেলের সকল বিভাগের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের কর্মচারীদের উপর অতর্কিত হামলা চালায়, কয়েকজন ইন্টার্নকে মারধর করে, হাসপাতাল ভাংচুর করে, এমনকি গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।

এমতাবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়।

তারই প্রেক্ষিতে সকল বিভাগের ইন্টার্ন চিকিৎসকগন ১৪.১১.২১ তারিখ হতে তাদের ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে ও ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে যায়।

প্রতিবার নানান বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মিথ্যা আশ্বাসে ইন্টার্নরা দ্বিধায় না পড়ে যখন তাদের আন্দোলনে অটল থাকে, ঠিক তখনি হাসপাতাল প্রশাসন নানান হুমকি-ধামকির মাধ্যমে ইন্টার্ন দের ডিউটিতে ফেরত যেতে বাধ্য করার চেষ্টা করে।

এমতাবস্থায় আমরা আজ অসহায়, আমরা জানি না এর শেষ কোথায়!

এমনও বলা হয়েছে আমাদের যে, “সেবা করতে এসেছো মার তো খেতে হতেই পারে!”

এই কি তাহলে সেবার সম্মান?

এই কি তাহলে একজন ডাক্তারের সম্মান?

আর কত মার খেলে ডাক্তার সমাজ এক হবে?

আর কত ডাক্তারের সম্মানহানি হলে ডাক্তার সমাজের সম্মানে আঘাত লাগবে?

এভাবে চলতে থাকলে বাংলাদেশ হয়তো ডাক্তার শূণ্য হতে আর খুব বেশি দেরী নেই!”

তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার ও কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে গত ২ দিন যাবত কর্মবিরতি পালন করছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।