শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

জমে উঠেছে ১ম শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ( শতামেক) আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট’১৮..

Ta – 02 ( অদ্বিতীয়)
Ta-03 ( ত্রয়ী)
Ta-04 (চতুষ্ক)
Ta- 05 ( পূর্ণতা )

 

 

 

 

 

 

 

 

 

 

৪ পয়েন্ট নিয়ে ফাইনালের পথে সবচেয়ে এগিয়ে আছে  ব্যাচ পূর্ণতা(Ta-05)। ১ পয়েন্ট নিয়ে দৌড়ে সবথেকে পিছিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী  ব্যাচ অদ্বিতীয়(Ta-02) । অংশগ্রহণকারী বাকী দুই ব্যাচ ত্রয়ী (Ta-03) এবং চতুষ্ক(Ta-04) সমপরিমাণ ৩ পয়েন্ট নিয়ে মাঝে আছে।
গত ২৪ জুলাই,২০১৮ হতে শুরু হওয়া টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করেছে মোট ৪ টি ব্যাচ। প্রত্যেক ব্যাচ প্রত্যেকের মুখোমুখি হবে একবার করে। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল মোকাবেলা করবে ফাইনালে।
এরই ধারাবাহিকতায় প্রথম দিনের খেলায় মুখোমুখি হয়েছিল অদ্বিতীয়, ত্রয়ী এবং চতুষ্ক, পূর্ণতা। দিনের ১ম খেলায় টানটান উত্তেজনায় ত্রয়ী অদ্বিতীয়কে ৩-২ গোলে হারায়। ১ম অর্ধে ২-০ গোলে পিছিয়ে গেলেও অদ্বিতীয় প্রথমার্ধ শেষ করে ২-১ এ। দ্বিতীয়ার্ধের প্রথমেই গোল শোধ করে সমতা আনে তারা। এরপর দুইদলই চালাতে থাকে মুহুর্মুহু আক্রমণ,কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কোন দলই। খেলার যখন আর ২ মিনিট বাকি, তখন অদ্বিতীয়র ডিফেন্সের ভুলে রবিনের গোলে এগিয়ে যায় ত্রয়ী এবং জয়ী দল হিসেবেই মাঠ ছাড়ে। অন্য গোল গুলো করেছে অদ্বিতীয়র মলয় চৌধুরী এবং এ আর নাহিদ। ত্রয়ীর পক্ষে আগের গোল দুটো করেছিল মাসুদ রানা এবং তৌহিদুল ইসলাম।
দিনের দ্বিতীয় ম্যাচে চতুষ্ককে ৩-১ গোলে হারায় পূর্ণতা। প্রথমে গোল দিয়ে চতুষ্ক এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষে ফলাফল হয় চতুষ্ক ১- ২ পূর্ণতা। যা শেষ পর্যন্ত ৩-১ এ গিয়ে দাড়ায়। চতুষ্কর পক্ষে একমাত্র গোলদাতা আমিনুল ইসলাম এবং পূর্ণতার পক্ষে গোলদাতারা হচ্ছেন তুহিন আবদুল্লাহ,ফরিয়াদ উল্লাহ এবং সাকিব সুমন।
প্রথমদিনের খেলা শেষে টুর্নামেন্টের ভাগ্য অনেকটাই অনুমেয় মনে হচ্ছিল। অথচ ২৬ তারিখ দ্বিতীয় দিনের খেলা শেষে জমে উঠেছে সমীকরণ। প্রত্যেকটি দলেরই ফাইনালে ওঠার স্বপ্ন বেচে রয়েছে এখনো।
দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ত্রয়ী এবং চতুষ্ক। ত্রয়ীর জন্য এ ম্যাচটি ছিল ফাইনালে ওঠার টিকেট, যেখানে চতুষ্কর জন্যে ছিল বাচামরার লড়াই। এ ম্যাচ হেরে গেলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ত চতুষ্ক। যে বাচামরার লড়াই ভালোভাবেই লড়েছে তারা। ২-০ তে ম্যাচ জিতে এখন তাদের পয়েন্টও ৩। চতুষ্কর পক্ষে গোল দিয়েছেন আমিনুল ইসলাম এবং মাইদুল ইসলাম।
দ্বিতীয় ম্যাচেও সমীকরণ ছিল একই রকম। জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যেত পূর্ণতার। হারলে চতুষ্কর মতই টুর্নামেন্ট থেকে ছিটকে যেত অদ্বিতীয়। চতুষ্কর মত জয় নিয়ে মাঠ ছাড়তে না পারলেও অর্জন শূণ্য নয়। খেলার ফলাফল ছিল ১-১। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে অদ্বিতীয়কে। অদ্বিতীয়র পক্ষে গোল দিয়েছেন মাজহারুল ইসলাম এবং পূর্ণতার পক্ষে গোল দিয়েছেন তুহিন আবদুল্লাহ।
পরবর্তী অর্থাৎ খেলার তৃতীয় দিনই বলে দেবে কারা উঠতে যাচ্ছে ফাইনালে। সমীকরণ যাই হোক, সকলেই চেষ্টা করবে তাদের সেরা খেলার দেবার এবং ফাইনালে খেলার। যা থেকে সহজেই অনুমান করা যাচ্ছে তৃতীয় দিনের খেলা হবে জমজমাট এবং হাড্ডাহাড্ডি লড়াই এর।
এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে আছে রেনাটা ফার্মাসিটিউক্যালস।

 

 

ফিচার রাইটারঃ জামিল সিদ্দিকী
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর
তৃতীয় ব্যাচ, সেশনঃ২০১৫-১৬

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।