শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মুখের ক্যান্সার এখন আর প্রাণঘাতী নয় – প্রয়োজন সঠিক সময়ে চিকিৎসা।

ক্যান্সারকে মরনব্যাধি বলা হয়। একটা সময় ছিলো, যখন ধারণা করা হতো ক্যান্সার মানেই মৃত্যু সুনিশ্চিত। ভালো চিকিৎসা ছিলো না। ক্যান্সারে আক্রান্ত মানুষ মৃত্যুর জন্য অপেক্ষা করতো। বিভৎস মৃত্যু, ধুঁকে ধুঁকে মরা। তবে আশার কথা, চিকিৎসা বিজ্ঞান কিন্তু আর সেই মান্ধাতার আমলে পড়ে নেই, এখন ক্যান্সারেরও সুচিকিৎসা আছে। আমাদের দেশেই আছে।

ক্যান্সার বলতে বোঝানো হয় কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি হওয়া এবং এর ফলে অন্য সুস্থ কোষ গুলো ক্ষতিগ্রস্থ হয়ে শরীরে অন্যান্য কিছু উপসর্গ দেখা দেয়া। সাধারণত মুখের ক্যান্সার মুখের বিভিন্ন অংশে হয়ে থাকে যেমন মুখগহ্বর, গাল,ঠোঁট, জিহ্বা, গলবিল, গলাসহ বিভিন্ন অংশে। মুখের ক্যান্সার হলে সাধারণত মুখে ঘা হয়ে থাকে যা সহজে ভালো হয় না, মুখে ব্যাথা, মাড়ি এবং জিহ্বা তে লাল বর্ণের দাগ, মুখ হা করতে এবং গিলতে কষ্ট হওয়া সহ নানারকম উপসর্গ দেখা দেয়।
মুখের ক্যান্সার মূলত ধূমপান, তামাকদ্রব্য সেবন, মদ্যপানের কারণে হয়ে থাকে। তাছাড়া দীর্ঘদিন দাঁতের ধারালো বা ভাঙ্গা অংশ দিয়ে জিহ্বা বা গালে কামড় পড়ে ক্ষত হতে থাকলে এবং তার চিকিৎসা যথাসময়ে না নিলেও সেটা ক্যান্সারের রূপ নিতে পারে।
সাধারণত বায়োপ্সি, এক্স-রে, সিটি-স্ক্যান, এমআরআই এর মাধ্যমে মুখের ক্যান্সার নির্ণয় করা হয়ে থাকে।

মুখের ক্যান্সার নিরাময়ে চিকিৎসাবিজ্ঞান এখন অনেকটাই এগিয়ে গেছে। বর্তমানে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি ইত্যাদির মাধ্যমে মুখের ক্যান্সার নিরাময় সম্ভব।

ছবিতে যেই ভদ্রলোককে দেখা যাচ্ছে, উনি মুখের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। উনার বামপাশের গাল ও ভেতরের বাক্কাল মিউকোসায় স্কোয়ামাশ সেল কার্সিনোমা (Squamous cell carcinoma) দেখা দেয়। (ছবি-১)

তিনি তার সমস্যা নিয়ে ঢাকা ডেন্টাল কলেজের এসিস্ট্যান্ট প্রফেসর ডা. আবদুল্লাহ আল মাসুদ স্যারের নিকট শরণাপন্ন হন। তখন রোগীর ক্যান্সার চতুর্থ পর্যায়ে ছিলো। TNM এর শ্রেণিভেদ অনুসারে এটা ছিলো T3N1M0. এ পর্যায়ে রোগীর খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিলো, কারন রোগী হা করতে পারতেন না। ক্যান্সারকোষ গুলো চোয়াল সহ আশেপাশে এমন ভাবে ছড়িয়ে পড়েছিলো যে, রোগীর অবস্থা প্রায় অপারেশনের অযোগ্য হিসেবে ধরা হয়েছিলো। (ছবি-২)

এই রোগীর ক্ষেত্রে রোগীর ক্যান্সারে আক্রান্ত কোষগুলো অপারেশন এর মাধ্যমে ফেলে ফেয়া হয়। উনার গালের একটা বড় অংশ অপসারন করে এবং পার্শিয়াল ম্যান্ডিবুলেক্টমি ও ম্যাক্সিলোক্টমি সার্জারিরর মাধ্যমে উপরের ও নিচের চোয়ালের কিছু অংশ ফেলে দিয়ে, ইনফ্রাটেমপোরাল স্পেস পর্যন্ত ক্যান্সার কোষ অপসারণ করে ক্যান্সারমুক্ত করা হয়। পরবর্তিতে অপসারিত অংশটি উনার পায়ের রান থেকে মাংসপিণ্ড নিয়ে পুনরায় প্রতিস্থাপন করা হয়। (ছবি-৩)

এন্টেরো ল্যাটেরাল থাই ফ্ল্যাপ হচ্ছে এক ধরনের মাইক্রোভাস্কুলার ফ্ল্যাপ।মাথা ও ঘাড়ের দিকের অংশে পুনর্গঠন করার কাজে এটা একটা উপকারী ফ্ল্যাপ। এই সার্জারী শেষ করতে মোটামুটি ৮ ঘন্টা সময় লেগেছে। এছাড়া হার্ড স্ট্রাকচার বা হাঁড়ের অংশ পুনর্গঠন করার প্রয়োজন না হলে এই ধরনের ফ্ল্যাপ চমৎকার একটা অপশন।রিকন্সট্রাকশনের পর রোগীর মুখমন্ডল মোটামুটি স্বাভাবিক গঠনে পেয়েছে, এবং পুরোপুরি কার্যকর।
(ছবি-৪)

সার্জারীর ১ বছর পরের বর্তমান ছবি দেয়া হলো। রোগী এখন পুরোপুরি ক্যান্সার মুক্ত, এবং তার মুখ ও চোয়াল পুরোপুরি কার্যকর। যাকে অপারেশনের অযোগ্য ভাবা হয়েছিলো, সেই রোগী এখন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছেন। (ছবি-৫)

ক্যান্সার এখনো একটি মরনঘাতি ব্যাধি, এতে কোন সন্দেহ নেই। কিন্তু একটু সচেতন হলে, আর প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা সম্ভব হলে এর সুচিকিৎসা করা সম্ভব। আর তখনই ক্যান্সার আক্রান্ত হলে জীবনের আশা হারিয়ে ফেলা একজন মানুষের পক্ষে আবার ও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব হবে।

ফিচার রাইটার:
Tahrim Mojumder (Ayesha)
Brahmanbaria Medical College
Session : 2015-16
পরিমার্জনা :
Dr. Sabrina Farida Chowdhury
তথ্য এবং ছবি :
Facialsurgerybd
বিশেষ কৃতজ্ঞতা:
Dr. Abdullah Al Masud
Assistant Professor, Dhaka Dental College

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।