শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্লাটিলেট ট্রান্সফিউশনের ক্যালকুলেশন এবং খুটিনাটি।

সম্প্রতি ডেঙ্গু রোগে আক্রান্ত রুগীর সংখ্যা বেড়েই চলেছে।ডেঙ্গু রুগী মারা যাওয়ার ঘটনা আমাদের দেশে আসলেই বিরল,তবে আমরা আমাদের চিকিৎসক ভাই এবং বোনকে ইতিমদ্ধে হারিয়ে ফেলেছি।এই কষ্ট মেনে নেওয়া আসলেই কঠিন। ডেঙ্গু রোগে আক্রান্ত রুগীদের Platelet concentration দেওয়ার প্রয়োজন হয় অবস্থা অনুযায়ী।
Platelet concentration আমরা দুইভাবে করতে পারি(Donor এর উপর ভিত্তি করে)-Random donor platelet এবং Single donor platelet(Apheretic platelet). Platelet count কতটুকু বাড়াবো তার হিসাব এক একজন এক একভাবে করে থাকেন। যেহেতু আমরা Random donor plateletই বেশী ব্যবহার করে থাকি কাজেই সেটি কয় ব্যাগ লাগবে তার একটা আনুমানিক হিসাব জানা থাকা দরকার।
হিসাবটি হলঃ
n= (Desired count-Present count )×Body surface area/10, যেখানে n হল ব্যাগের সংখ্যা।
যদি ধরি রুগীর বর্তমান Platelet count ২০ হাজার,আমরা চাচ্ছি তার Platelet count হোক ৬০ হাজার, তার Body surface area যদি ১.৫ হয় তাহলে সুত্র অনুযায়ী
n=(60-20) ×1.5/10=6 units of Platelet concentration.
Platelet concentration তৈরি করার পর ১ ঘণ্টা সমান্তরাল স্থানে রেখে দিতে হয় কোনও প্রকার নড়াচড়া করা ছারা,এর কারন centrifuge করার পর platelet ব্যাগের গায়ে লেগে থাকে,একে ফেলে রাখলে এটি ব্যাগের প্লাজমার সাথে মিশে যেতে পারে।
এরপর ব্যাগ কে continuos agitation(নাড়াতে হয়, মিনিটে কমপক্ষে ৬০বার) করতে হয়,এতে platelet pH ঠিক থাকে যার উপর নির্ভর করে কার্যকারিতা।
Platelet transfuse গতানুগতিক ব্লাড সেট দিয়ে করলে এতে ৫% এর মত লস হয়ে যেতে পারে।বাজারে আলাদা ফিল্টার পাওয়া যায়, সেটি পাওয়া না গেলে/সক্ষমতা না থাকলে সেই পরিমান লস হিসাবটা মাথায় রাখা উচিত।
Platelet transfuse করার আগে অবশ্যই এতে swirling movement দেখে নিতে হয়।আলোর দিকে ধরলে ব্যাগের ভিতরে দেখা যাবে platelet ভাসমান অবস্থায় আছে।একটি মেয়াদউত্তীর্ণ ব্যাগেও platelet কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে পারে কিন্তু swirling movementই প্রমান করে platelet viable.
Platelet transfuse করার ১ ঘণ্টা এবং ২৪ ঘণ্টা পর দেখতে হয় পরিমান বেড়েছে কিনা, একে বলে Post transfusion increment. এরও একটা গানিতিক হিসাব আছে।
CI=(Desired count-Present count )×Body surface area/n,যেখানে CI হল corrected increment.
১ঘণ্টা পর CI 7.5×10⁹/l এর বেশী হলে successful transfusion হিসাবে ধরে নিতে হবে।অপরদিকে ২৪ ঘণ্টা পরে CI 4.5×10⁹/l এর বেশীই হতে হবে। এই দুই হিসাবের কম হলে ধরে নিতে হবে platelet refrectoriness or any other conditions which may affect both recovery and survival of platelet.
লেখকঃ আশরাফুল হক
দিনাজপুর মেডিকেল কলেজ
প্লাটফর্ম ফিচার রাইটারঃআকমার আঞ্জুম কাফি
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
সেশনঃ২০১৪-২০১৫

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।