সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসকদের অবদানকে স্মরণ করতে ক্যালোসামবিডির ব্যতিক্রমধর্মী আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২ নভেম্বর ২০২০, সোমবার

প্রায় এক বছর ধরে চলমান বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াল থাবায় মৃত্যুর মুখে ঢলে পড়েছে দশ লক্ষাধিক প্রাণ। বাংলাদেশেও থেমে নেই এই মৃত্যুর মিছিল, প্রতিদিনই মৃত্যুর খবর ভেসে ওঠে টিভি চ্যানেলের সাবটাইটেলে৷ সবার প্রায় অলক্ষ্যেই জাতির অনেক সূর্যসন্তান হারিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন অনেক মেধাবী চিকিৎসক। এ পর্যন্ত করোনা ভাইরাসের করালগ্রাসে শাহাদাত বরণ করেছেন শতশত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সম্মুখযোদ্ধা। একাত্তরের আমাদের বুদ্ধিজীবীদের হারিয়ে আমরা যেমন পথ হারিয়েছিলাম, স্বাধীনতার অর্ধশতাব্দী পরে আজ করোনার ছোবলে একইভাবে হারাতে হচ্ছে বয়োজ্যেষ্ঠ চিকিৎসকদের৷
যাদের দিকনির্দেশনায় বেড়ে উঠতো পরবর্তী প্রজন্ম, তাদের এভাবে হারিয়ে বাংলাদেশের স্বাস্থ্যখাতে এক অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে৷ এ ক্ষতি কীভাবে পূরণ হবে, কবে পূরণ হবে কেউ তা জানে না। স্বাস্থ্যসেবায় নিয়োজিত নিবেদিতপ্রাণ কর্মীরা জাতির জন্য কত বড় ত্যাগ স্বীকার করছে, তা সাধারণ মানুষের অগোচরেই রয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাই এখনও চিকিৎসকদের সম্মান দিতে জানে না। তবুও কিছু স্বপ্নবাজ মানুষ থাকে। সবাই ভুলে গেলেও এসব মানুষ চেনে তাদের স্বজাতিকে। ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের নিদারুণ সংগ্রামের কথা সবার সামনে তুলে ধরার জন্য CallosumBD আয়োজন করেছিল Tribute to the fallen stars: the masked heroes. এই আয়োজনে চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে চাওয়া হয়েছিল সবার অগোচরে রয়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের সাহসীকতা তুলে ধরার জন্য লেখা, আঁকা ও ছবি। সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের বিভিন্ন মেডিকেলের বহু চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তুলে ধরেছেন চিকিৎসকদের না বলা সাহসীকতার গল্পগুলোকে। গত ২০ অক্টোবর ২০২০ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন মেডিকেলের প্রায় ১০০ জন প্রতিযোগী চিকিৎসকদের সাহসীকতার গল্পগুলোকে তুলে ধরেন তাদের লেখা ও আঁকার মাধ্যমে। চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আঁকা ও লেখাগুলো দেখতে চাইলে ঘুরে আসতে পারেন CallosumBD page থেকে। page link: https://www.facebook.com/callosumbd/

উল্লেখ্য, CallosumBD youtube চ্যানেলটি বিগত ৪ বছর ধরে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য মেডিকেলের বিশাল পড়ার চাপকে সহজ করতে বাংলায় ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আসছে। মেডিকেল কলেজের শিক্ষার্থী দ্বারা পরিচালিত এই youtube channel এ এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, মাইক্রোবায়োলজি, মেডিসিন, সার্জারীসহ প্রায় সকল বিষয়ের সহজ বাংলা টিউটোরিয়াল আছে। এমবিবিএস এবং বিডিএস শিক্ষার্থীদের জন্য বিএমডিসি কারিকুলাম অনুসরণ করা প্রথম বাংলাদেশি youtube channel হলো CallosumBD. ২০১৮ সালে পৃথিবীর সেরা ২০ টি এনাটমি youtube চ্যানেলের তালিকায় স্থান করে নেয় এই youtube channel টি। CallosumBD youtube Channel link : https://youtube.com/c/CallosumBD

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।