মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

এমবিবিএস/ বিডিএস কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ নভেম্বর ২০২০, ১১:০৪ · ১ মিনিটে পড়ুন
এমবিবিএস/ বিডিএস কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩ নভেম্বর, ২০২০, মঙ্গলবার

গত ২রা নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর চিকিৎসা শিক্ষা-১ অধিশাখা হতে প্রকাশিত হয় মেডিকেল/ ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২০। উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল এণ্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রণীত ও অনুমোদিত এই নীতিমালা বাংলাদেশের সকল সরকারি/বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিট এ ২০২০-২১ শিক্ষাবর্ষ হতে এমবিবিএস/বিডিএস কোর্সে ছাত্র ছাত্রী ভর্তির ক্ষেত্রে কার্যকরী হবে। এক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে বিজ্ঞান বিভাগের অধীনে এসএসসি বা এইচএসসি সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৯.০০ পয়েন্ট এবং পার্বত্য জেলার পশ্চাৎপদ জনগোষ্ঠী ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে এই জিপিএ ৮.০০ থাকতে হবে বলে জানানো হয়। তবে উক্ত পরীক্ষার কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর নিচে হলে তা গ্রহণযোগ্য হবেনা বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় জেএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর গড় এর মাধ্যমে এইচএসসি বা সমমানের পরীক্ষার জিপিএ নির্ধারনের সিদ্ধান্ত নেয় সরকার। সেক্ষেত্রে সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে বা ডেন্টাল ইউনিটে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতার ক্ষেত্রে জেএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর প্রভাব পরোক্ষভাবে এ বছর থাকবে বলে মনে করছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।