মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চাঁদপুরে একদিনে ৫ পুলিশসহ ১২ জনের কোভিড-১৯ পজিটিভ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ মে ২০২০, ১০:৩৩ · ২ মিনিটে পড়ুন
চাঁদপুরে একদিনে ৫ পুলিশসহ ১২ জনের কোভিড-১৯ পজিটিভ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
শনিবার, ৯ মে, ২০২০ খ্রিস্টাব্দ

চাঁদপুর জেলায় ১২ জনের নমুনা টেস্টের রিপোর্ট আজ করোনা পজেটিভ এসেছে।
চাঁদপুর জেলায় করোনা ভাইরাস সংক্রমণের পর এটিই একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্তের ঘটনা।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে আরো ৫ জন পুলিশ সদস্য, ১জন ইউপি সচিব ও ১জন ল্যাব টেকনোলজিস্ট রয়েছেন।

এ নিয়ে চাঁদপুরে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ালো ৮জন। নতুন আক্রান্ত ৫ পুলিশ সদস্যের মধ্যে ৪জন এসআই ও ১ জন কনস্টেবল। তারা চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত ছিলেন।
এই নিয়ে চাঁদপুর মডেল থানার ৫জন এসআই ও ৩জন কনস্টেবল এখন করোনায় আক্রান্ত। নতুন আক্রান্ত ল্যাব টেকনোলজিস্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বলে জানা গিয়েছে।

চাঁদপুর জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এবার ৪৬ জনে। এর মধ্যে মৃতের সংখ্যা ৪জন এবং সুস্থ হয়েছেন ১২জন।

আজ ৯ মে, শনিবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ এই খবর নিশ্চিত করেন। তিনি জানান, আজ মোট ১৫০ জনের স্যাম্পল রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২ জনের রিপোর্ট করোনা পজেটিভ আর বাকী ১৩৮জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো:

চাঁদপুর সদর- ২৫ জন
ফরিদগঞ্জে – ৬ জন
হাজীগঞ্জে- ৪ জন
মতলব উত্তর-৫
কচুয়ায়- ২ জন
হাইমচর- ২ জন
ও শাহরাস্তি- ২জন।
মৃত্যু সংখ্যা- ৪
সূস্হ হয়েছে-১২
এখনও আক্রান্ত- ৩১ জন

অন্যদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার তৃতীয় নমুনা টেস্টের রিপোর্টও করেনা নেগেটিভ এসেছে। অর্থাৎ পরপর দু’টি নেগেটিভ রিপোর্ট আসায় তিনি এখন করোনা মুক্ত। তিনিসহ এখন জেলায় করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১২জন। তবে ইউএনও-কে আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে করোনা মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হবে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
আশরাফ মাহাদী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।