মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনায় আক্রান্ত রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিবে কোন কোন শর্তে?

অংকন বনিকপ্রকাশ: ১০ মে ২০২০, ২:০০ · ১ মিনিটে পড়ুন
করোনায় আক্রান্ত রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিবে কোন কোন শর্তে?
লেখার আকার

কোভিড-১৯ কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে হাসপাতাল হতে ছাড়পত্র দেয়ার শর্তসমূহঃ

১. জ্বর কমানোর ঔষধ যেমনঃ প্যারাসিটামল সেবন ব্যাতিরেকে জ্বর সেরে গেলে।

২. শ্বাসযন্ত্রের সংক্রমণ/সমস্যাজনিত উপসর্গ যেমনঃ শুষ্ক কাশি / কফ, নিঃশ্বাসের দুর্বলতা ইত্যাদি উপসর্গসমূহের লক্ষণীয় উন্নতি (significant improvement) হলে ।

৩. ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুইটি RT-PCR পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে (উল্লেখ্য শুধুমাত্র Nasopharyngeal Swab এর ক্ষেত্রে)।

৪. যদি দুইটি RT-PCR পরীক্ষা করা সম্ভবপর না হয় সেক্ষেত্রে যদি রোগীর উপরোক্ত ১ এবং ২ নং মানদণ্ড দুইটি পরবর্তী টানা ৭২ ঘণ্টা (৩ দিন) যাবৎ অব্যাহত থাকে তবে রোগীকে হাসপাতাল হতে ছাড়পত্রের অনুমতি দেয়া যাবে।

৫. হাসপাতাল হতে ছাড়া পাওয়ার পর রোগীকে অবশ্যই নিজ বাসায় অথবা মনোনীত যেকোনো জায়গায় আইসোলেশন অথবা অন্তরীণের নিয়ম মেনে চলতে হবে এবং হাসপাতাল হতে ছাড়পত্র পাওয়ার দিন হতে শুরু করে পরবর্তী ১৪ দিন সেখানেই অবস্থান করতে হবে।

পরবর্তীতে সম্ভব হলে বাসায় থাকা অবস্থায় অথবা মনোনীত/নির্দেশিত জায়গায় উপস্থিত হয়ে রোগীর RT-PCR পরীক্ষার জন্য প্রয়োজনীয় স্যাম্পল অথবা নমুনা দেয়া যেতে পারে।

অনুবাদঃ রাইয়ান আমজাদ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।