মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

ঘরে থাকলেও সাবধানে থাকুন, ঘরে থেকেও মানুষ পুড়ে যায়

Platformপ্রকাশ: ১২ মে ২০২০, ৮:৪৫ · ২ মিনিটে পড়ুন
ঘরে থাকলেও সাবধানে থাকুন, ঘরে থেকেও মানুষ পুড়ে যায়
লেখার আকার

১২ মে, ২০২০, মঙ্গলবার
ডা. শরমিন আক্তার সুমি
সহকারী অধ্যাপক,
শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি

রুমটিতে ঢুকলেই নাক ডাকার তীব্র শব্দে আপনার মায়া হবে। মনে হবে, আহা! মানুষটা কতই না আরাম করে ঘুমাচ্ছে!

আর দু’জন মানুষ নিঃশব্দে তার দুই হাতে কাজ করে যাচ্ছে। একটা টান দিলেই শাদাটে চামড়া সরে যাচ্ছে। পাতলা স্বচ্ছ পর্দার মতো টিস্যু সরে যাচ্ছে দুদিকে। যেন খুলসি নদীর পানিতে জেলী ফিস সরে সরে যাচ্ছে, আর ধীরে ধীরে পানি বের হয়ে আসছে।

আরও একটা টান দিলেই ভেতর থেকে ঝাপ দিয়ে বের হয়ে আসছে, বাদামি রঙের পেশী। কত কষ্টেই না যেন সে তার নিজের প্রকোষ্ঠেই বন্দী ছিল।

একটা জলজ্যান্ত ৩৪ বছরের যুবক বিছানায় শুয়ে আছে, আর দুজন নারী তার হাত চিড়ে যাচ্ছে আর রক্তে ভেসে যাচ্ছে তার টেবিল। কিন্তু যুবকের ঘুম ভাঙছে না। তাই তার কোন প্রতিরোধও নেই। আসলে এনাস্থেশিয়া কনসালটেন্ট এর নির্ধারিত ডোজের ওষুধের সাহায্যেই রোগী ওটি টেবিলে ঘুমাচ্ছেন। তার হাতের পুরো চামড়া পুরু হয়ে পুড়ে যাওয়ায় তার হাতে Fasciotomy নামক একটি অপারেশন করা হচ্ছে। এরপর ৬ জন মানুষ মিলে, মোটামুটি এক ঘন্টা লাগিয়ে তার পুরো শরীর ব্যান্ডেজ করলেন।

এই কাজে সাহায্য করার জন্য ওটি বয়দের কিছু বখশিশ দিলেন ইউনিট প্রধান স্যার। রোজার মাস বলে কথা।

আর মাত্র তিন দিন আগেই যুবকটি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ছিলো। কোন সমস্যাই ছিলো না। হয়তো প্রেয়সীর সাথে কথাও বলেছে নিয়মিত। মা দিবস উপলক্ষে মাকে কি উপহার দেবে, তাও ঠিক করে রেখেছিলো। কিন্তু একটি মাত্র ভুল তাকে আজ এতোখানি অসহায় করে তুললো।

মশারীর ভেতরেই লাইটার জ্বালিয়েছিলো সে। সেই ক্ষুদ্র লাইটার কিভাবে বার্স্ট হয়ে এমন একটা ভয়াবহ পরিণতি নিয়ে আসবে কে জানতো।

যুবকটি ভর্তি হওয়ার আগে পরে মিলে গোটা পঞ্চাশেক রেফারেন্স এ খোঁজ নিয়েছে মানুষ। দ্রুততম সময়ে সকল চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। কিন্তু অনেক প্রচেষ্টাও তাকে স্রষ্টার কাছে ফিরে যাওয়া থেকে কেউ ফেরাতে পারলো না।

মাত্র তিনদিন আগের সম্পূর্ণ সুস্থ একটা মানুষ নিশ্চিত নিশ্চিহ্ন।

ঘরে থাকুন। ঘরেও নিরাপদে থাকুন প্লিজ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

বিএসএমএমইউতে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার ডা. জিএম সাদিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…

২৬ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।