মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড অর নন-কোভিড – দ্যাট ইজ দ্যা কোয়েশ্চেন!

Platformপ্রকাশ: ১৩ মে ২০২০, ১০:০২ · ২ মিনিটে পড়ুন
কোভিড অর নন-কোভিড – দ্যাট ইজ দ্যা কোয়েশ্চেন!
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ মে, ২০২০, বুধবার
ডা. সিনহা মনসুর, এমডি
এনেস্থেসিওলজিস্ট, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার

ইংরেজীতে যেটাকে বলে ‘Mess’ বাংলায় সেটাকে বলে ‘হ-য-ব-র-ল’। ঠিক এই অবস্থাটাই তৈরি হয়েছে বাংলাদেশের হাসপাতালগুলোতে। কালজয়ী নাট্যকার শেক্সপিয়র বলেছিলেন, ‘To be or not be, that is the question.’ আর বাংলাদেশের হাসপাতাল ব্যবস্থাপকেরা বলছেন, ‘Covid or Non-Covid that is the question!’

এই Question-এর পাল্লায় পড়ে রোগী ও তার নিকট আত্মীয়দের ত্রাহি ত্রাহি অবস্থা। সরকারি এবং বেসরকারি দুই সেক্টরে একই অবস্থা। কোভিড হাসপাতাল থেকে নন-কোভিড হাসপাতালে অথবা নন-কোভিড হাসপাতাল থেকে কোভিড হাসপাতালে ধরনা দিচ্ছেন মরণাপন্ন রোগী ও তার আত্মীয় স্বজনেরা। কেউই তাদের গ্রহণ করছেন না। দিনশেষে দোষী হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঠান্ডা মাথায় ভেবে দেখুন দোষটা কার? চিকিৎসকের না ব্যবস্থাপনার? চিকিৎসক তো ওই হাসপাতালের চাকুরীজীবি। হাসপাতালের পলিসি আর প্রটোকল যদি আপনাকে ভর্তির অনুমতি না দেয় তাহলে চিকিৎসক কি করবেন? তিনি তো ভর্তির মালিক নন। তিনি চিকিৎসা দেবেন। চিকিৎসা দেওয়ার আগে আপনাকে হাসপাতালে জায়গা দিতে হবে। ওটা হাসপাতাল ব্যবস্থাপকের এখতিয়ার।

আমেরিকায় কোভিড নন-কোভিড হাসপাতাল বলে আলাদা কিছু নেই। একই হাসপাতালে কোভিড নন-কোভিড ইউনিট রয়েছে। ওখানে সব ধরনের রোগীই আসছেন। মরণাপন্ন রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। একই হাসপাতালে কিডনী রোগীর ডায়ালাইসিস হচ্ছে, হার্টের রোগীর জরুরী চিকিৎসা হচ্ছে। অপারেশন থিয়েটারে জরুরী অপারেশন হচ্ছে। কেননা এখানে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পি.পি.ই নিশ্চিত করা হচ্ছে এবং পলিসি আর প্রটোকল ওভাবেই করা হয়েছে।

বাংলাদেশেও কোভিড নন-কোভিড কনসেপ্ট তুলে দেওয়া উচিত। নিশ্চিত করা উচিত চিকিৎসক কর্মীদের পি.পি.ই। তাহলেই আমরা অনভিপ্রেত মৃত্যুগুলো এড়াতে পারবো। আর দিনশেষে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দিতে পারবো সাধুবাদ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।