মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনার দিনগুলি – ৮ | আমাদের যোদ্ধারা

Platformপ্রকাশ: ১৩ মে ২০২০, ৯:০০ · ২ মিনিটে পড়ুন
করোনার দিনগুলি – ৮ | আমাদের যোদ্ধারা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ই মে ২০২০, বুধবার

প্রেক্ষাপট ১: বিএসএমএমইউ ফ্লু কর্ণার

ডা. শাওন দেব

ডা. শাওন দেব কর্মরত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের ফ্লু কর্ণারে। দীর্ঘক্ষণ মাস্ক, গগলস পরে থাকাতে সারা মুখমণ্ডলে দাগ বসে পড়ছে। তিনি বলেন, ‘দাগ ভাল কারণ এর মানে গগলস ঠিকমত আটকেছে, লিক হয় নি একটুও। ভাইরাস ঢোকার সম্ভাবনা কম।’ তবে তার মতে এর খারাপ দিক হলো ফুসফুসের ক্ষতি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ভর্তি হয়ে যাচ্ছে। পানিশূন্যতার কারণে মাথা ব্যথা হচ্ছে। এতকিছু সহ্য করেও ফ্লু ক্লিনিকের মত সম্ভাব্য সংক্রমণের স্থানেও দিয়ে যাচ্ছেন চিকিৎসা সেবা।

প্রেক্ষাপট ২: নিরবচ্ছিন্ন অস্ত্রোপচার

ডা. মোহাম্মদ আতাউল ইসলাম
সহকারি অধ্যাপক (সার্জারি)
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ।

ডা. আতাউলের করোনার চিকিৎসা দেবার কথা না, তবুও তিনি করোনার সন্মুখ সমরে অংশ নেয়া সার্জারি বিশেষজ্ঞ। তিনি করোনা প্যান্ডেমিকের মধ্যে নির্লিপ্তভাবে সর্বাধিক ঝুঁকি নিয়ে প্রত্যক্ষভাবে করোনা রোগীদের নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন।

প্রেক্ষাপট ৩: পিছিয়ে নেই নবীন চিকিৎসকেরাও

ডা. মাসুমা আলী

ডা. মাসুমা আলী শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের একজন শিক্ষানবিশ চিকিৎসক। দেশের এই ক্রান্তিলগ্নে সেবা দেয়ার প্রসঙ্গে বলেন, ‘পিপিই পরে একটানা ডিউটিতে হাঁপিয়ে উঠি তবুও কন্টামিনেশনের ভয়ে কিছু খেতে পারি না। কিন্ত কি করবো, দায়িত্ব তো এড়িয়ে যেতে পারি না।’

এরকম হাজারো সম্মুখ সমরের যোদ্ধারা সেবা দিয়ে যাচ্ছেন, যুদ্ধ করছেন অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত ৩ জন ডাক্তার ও ১ জন স্বাস্থ্য কর্মী কোভিড-১৯ রোগীদের সেবা দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত হয়েছেন প্রায় ১২০০ জন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।