মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: ২ জন চিকিৎসকসহ নতুন শনাক্ত ৪ জন

Platformপ্রকাশ: ২৭ মার্চ ২০২০, ১১:৫৮ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: ২ জন চিকিৎসকসহ নতুন শনাক্ত ৪ জন
লেখার আকার

২৭ মার্চ ২০২০: গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হলেন ২ জন চিকিৎসকসহ আরো ৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগী ৪৮ জন, মোট মৃতের সংখ্যা ৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১১ জন। দেশে শুরু হয়েছে সীমিত আকারের কমিউনিটি ট্রান্সমিশন।

বেলা ১১.১৫ ঘটিকায় এক ভিডিও ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আক্রান্ত চিকিৎসক দুজন হলেন ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের প্রধান অধ্যাপক ডা. রিফাত রায়হান মালিক এবং ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. শেখ মো. জাহিদুল ইসলাম রুশো। তারা দুজনই কোভিড-১৯ রোগীর চিকিৎসা দিয়েছিলেন।

অপর ২ জন রোগী অন্য রোগীর সংস্পর্শে ছিলেন। নতুন ৪ জন রোগীর ১ জনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং অপর ১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের ২ জন এখন ঢাকায় আছেন, ২ জন ঢাকার বাহিরে। ২ জনের দীর্ঘমেয়াদি রোগ বা কো-মরবিডিটি রয়েছে। কোভিড-১৯ এ চিকিৎসাধীন সকল রোগীই বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।

গত ২৪ ঘন্টায় আইইডিসিআর এর হটলাইনে মোট ৩৩২১ টি কল এসেছে এবং তাদের মধ্যে ১০৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ১০২৬ জনের করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষা করা হয়েছে।

আইইডিসিআর এ বর্তমানে হান্টিং নাম্বার চালু আছে – ০১৯৪৪৩৩৩২২২। অনেকগুলো হটলাইনে ফোন করার চেষ্টা না করে এই একটি নাম্বারে ফোন করলেই হটলাইনে সংযুক্ত করে দেয়া হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।