মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

এবার কোভিড১৯ এ আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ মার্চ ২০২০, ৫:৫৯ · ১ মিনিটে পড়ুন
এবার কোভিড১৯ এ আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন
লেখার আকার

শুক্রবার, ২৭শে মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ

সম্প্রতি বিশ্বব্যপী আলোড়ন সৃষ্টি করেছে কোভিড১৯ (সার্স করোনা ভাইরাস -২ ) ভাইরাসের মহামারী। এবার কোভিড১৯ এ আক্রান্ত হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে বরিস জানান গত ২৪ ঘণ্টায় নিজের মধ্যে রোগটির কিছু মৃদু লক্ষণ অনুভব করছিলেন তিনি। অতঃপর সন্দেহ দূর করতে কোভিড১৯ শনাক্তকরণ পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে বলে জানান তিনি। এ মুহূর্তে তিনি আইসোলেশনে রয়েছেন এবং যুক্তরাজ্যে কোভিড১৯ সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক সকল পরবর্তী দিক নির্দেশনা ভিডিও কনফারেন্সের মাধ্যমেই জানাবেন তিনি।

উল্লেখ্য, ইতিমধ্যেই বিশ্বব্যাপী মহামারী সৃষ্টিকারী এই ভাইরাসের শিকার হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। চলতি বছরের ১৩ই মার্চ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সহধর্মিণী সোফি ট্রুডো এবং গত পরশু ২৫শে মার্চ যুক্তরাজ্যের রাজ পরিবারের সদস্য প্রিন্স চার্লস ৭১ বছর বয়সে এই ভাইরাসের আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

তথ্যসূত্রঃ https://www.bbc.com/news/uk-52060791

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।