বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯: ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসক-নার্সসহ আক্রান্ত ৮৩ জন স্বাস্থ্যকর্মী

প্ল্যাটফর্ম নিউজ,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

দেশে করোনা পরিস্থিতি দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৫৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। কিন্তু সেই সাথে দেশে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা।

ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত ১৪৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক-নার্সসহ আছেন মোট ১০৭ জন স্বাস্থ্যকর্মী। আবার তাঁদের মধ্যে ৮৩ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের।

শুধু এই জেলাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্ত হবার ঘটনা প্রতিদিনই শোনা যাচ্ছে। এভাবে ক্রমাগত তাঁরা আক্রান্ত হতে থাকলে দেশের চিকিৎসাসেবা কার্যক্রম হুমকির মুখে পড়বে!

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন,

“রোগীরা তথ্য গোপন করে চিকিৎসা নিতে আসায় দেশব্যাপী সব হাসপাতালগুলোতে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর মান নিয়েও আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জিয়াউল ইসলাম বলেন,

“হাসপাতালটিতে তথ্য গোপন করে রোগীরা চিকিৎসা নেওয়ায় স্বাস্থ্যকর্মীরা ব্যাপক হারে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২২ জন চিকিৎসক, অন্যরা নার্স ও সাধারণ কর্মচারী। এর বাইরে কলেজের ৫ জন চিকিৎসক ও ১০ জন কর্মচারী আক্রান্ত হয়েছেন।”

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের করোনা ভাইরাস শনাক্তকরণের PCR ল্যাবে কর্মরত ২ জন চিকিৎসক এবং ৩ জন কর্মচারীও রয়েছেন। আশঙ্কার বিষয়, তাঁরা সকলেই উপসর্গহীন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন,

“স্বাস্থ্য বিভাগ থেকে মাস্কসহ যেসব ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে, তা মানসম্মত নয়। ব্যক্তিগতভাবে যে যেভাবে পারছেন, নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করছেন।”

হাসপাতাল সূত্র জানায়,

“ডায়ালাইসিস এবং গাইনি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন রোগী পাওয়া গেছে, যাঁরা করোনায় আক্রান্ত ছিলেন। এরপর থেকে গাইনি বিভাগের একটি ওটিসহ (অস্ত্রোপচারকক্ষ) মোট ৪টি ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়। এসব ওয়ার্ডে কর্তব্যরত অর্ধশতাধিক চিকিৎসককে কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) পাঠানো হয়েছিল। গত মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, হাসপাতালটির ৩ জন চিকিৎসকসহ ২৮ জন স্বাস্থ্যকর্মী আইসোলেশনে এবং ১০ জন চিকিৎসকসহ ৩৪ জন কোয়ারেন্টিনে রয়েছেন।”

হাসপাতাল সূত্র আরো জানায়,

“চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হলেও চিকিৎসায় এখন পর্যন্ত বড় ধরনের প্রভাব পড়েনি। ১ হাজার ২০০ শয্যার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০৮ জন চিকিৎসক, ৭০৯ জন নার্স এবং ১ হাজার কর্মচারী রয়েছেন। করোনা ঝুঁকি বিবেচনায় নিয়ে পালা অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এক পালা টানা সাত দিন দায়িত্ব পালন শেষে ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে আবার কাজে যোগ দেবেন। এখন রোগীর চাপও কম। আগে যেখানে শয্যার পাশাপাশি মেঝে ও বারান্দায় প্রতিদিন তিন হাজার রোগী ভর্তি থাকত, এখন রোগীর সংখ্যা গড়ে ৪০০ জনে নেমে এসেছে। তবে চারটি ওয়ার্ড বন্ধ রয়েছে।”

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।