মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার দিনগুলি – ৫

২ মে ২০২০, শনিবার

জীবন যেখানে থমকে গেছে, সময় যেখানে ঘড়ির কাটায় সীমাবদ্ধ, মানুষ যেখানে চার দেয়ালে বন্দি, ঠিক সেই সময়ে কিছু মানুষ ব্যস্ত সময় পার করছে নতুন জীবন কে স্বাগত জানাতে! কিছু মানুষের যন্ত্রণা ভোলাতে!

যে সুপার কিউট বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটা আজ আমাদের হাসপাতালে ভূমিষ্ট হওয়ার মধ্যদিয়ে যুদ্ধরত পৃথিবীতে পা রাখল। তার এই আগমনকে স্বাগত জানাই। কিন্তু সেই সাথে কিছু প্রশ্ন মনে উকি দেয়, কখনও কি সে জানতে পারবে, যে সময়ে ও জন্ম নিয়েছিল কতটা কঠিন ছিল সেই সময়! কে ছিল সেই সময় তার পাশে!

হাসপাতালে যারা কর্মরত আছে, তাদের এক একজনের গল্প এক একটা মহাকাব্য…!

এখানে অনেকেই আছে যারা তার সদ্য ভূমিষ্ট বাচ্চার মুখখানাও দেখার সুযোগ পায় নি, মনের মধ্যে চেপে গেছে, রাজ্যের শত কষ্ট।

কেউ বা বাবাকে হাসপাতাল বেডে রেখেই চলে এসেছে যুদ্ধে শরিক হতে, কেউ বা নিজের মাঝে বেড়ে উঠা সন্তানের কথা ভুলে কাধে কাধ মিলিয়েছে।

আর সবার গল্পের এক জায়গায় খুব মিল আছে, সবাই পরিবার কে ছাড়া আছে দেড় থেকে তিন মাস হবে!

আবার অনেকে যুদ্ধে সামিল হওয়ার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে, কিন্তু পরিচয় জানার পর কেউ থাকার জায়গা দেয় নি। বাধ্য হয়ে নিজের ডাক্তার পরিচয় লুকাতে হয়েছে।

কেউবা তার সদ্য বিবাহিত স্ত্রীকে একা বাসায় রেখেই চলে এসেছে। একজনের তো গা থেকে হলুদের দাগটাও যায় নি।

আর একজনতো আর এককাঠি সরেশ, বাড়ি হাসপাতালের পাশে হলেও নিজেকে হাসপাতালেই আবদ্ধ রেখেছেন, রোগীর সেবায় সদা নিয়োজিত। এই ত্যাগের প্রতিদান তিনি পেয়েছেন। কোন রোগী আসলেই সেই স্যার কেই খুজে বের করেন, তার কথা যেন আরোগ্য লাভের মহা ওষুধ।

আজতো এক রোগী আমাকে বলেই বসলেন, আপনারা শুধু নিজের নিরাপত্তাই চিন্তা করেন, তখন খুব ইচ্ছা হচ্ছিল বলি, হ্যাঁ আমরা নিজের কথা চিন্তা করি দেখেই আমার এক ভাই কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি। সে মনে হয় ভাইরাসকে ভালোবেসে আলিংগন করতে গেছিল।

আর বাচ্চাটা স্পাইডার ম্যানের ড্রেস পরে অন্য বিল্ডিং এ দাড়িয়ে মামনির সাথে ইশারায় কথা বলে। করোনা ডাইনিকে শেষ করে মায়ের কাছে যাবে। আবার কেউ কেউ কোভিড পজিটিভ রোগীকে সেবা দিয়ে ফিরে এসে, এখন অপেক্ষা করছেন কবে আবার ময়দানে ফিরবেন, বিয়েটাও আটকে আছে করোনার জালে।

না এখনও শেষ হয় নি, চট্টগ্রাম থেকে এসে নিজের বসতবাড়ি বানিয়ে নিয়েছেন এই হাসপাতালকেই। সেই কবে মা তার ছানি পড়া আবছা চোখে দেখেছিল ছেলেকে। আজ তার মায়ের চোখের ছানি নেই, সব পরিষ্কার দেখতে পায় শুধু তার ছেলের দেখা পায় নাই তাও বেশিদিন না মাত্র তিন মাস।

এইগুলা একেক জন মানুষের গল্প, একজন বাবার গল্প, একজন বাবার মেয়ের গল্প, একজন মায়ের ছেলের গল্প, একজন সন্তান সম্ভবা মায়ের গল্প! এই গুলা একজন ডাক্তারের গল্প, একজন স্বাস্থ্য সেবিকার গল্প, একজন স্বাস্থ্য কর্মীর গল্প।

যাই হোক, হে নতুন অতিথি তোমাকে এই প্যান্ডামিক দুনিয়ায় আবারও স্বাগতম। তুমিই হয়ত একদিন আঙ্গুল তুলবে এই মানুষ গুলোর দিকে!

ডা. আশফাকুর রহমান
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাবুগঞ্জ, বরিশাল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।