মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

পরপর দুইজন করোনা রোগী শনাক্ত, লকডাউন রাজশাহী

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১২:৪২ · ২ মিনিটে পড়ুন
পরপর দুইজন করোনা রোগী শনাক্ত, লকডাউন রাজশাহী
লেখার আকার

১৪ এপ্রিল, ২০২০
প্ল্যাটফর্ম নিউজ
:পর পর দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী জেলা আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
জেলা প্রশাসক হামিদুল হক মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২০) সকালে এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

এতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জে করোনা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই ঢাকা-নারায়ণগঞ্জ থেকে বিপুল মানুষের রাজশাহী আসার প্রবণতা দেখা দিয়েছে। ইতোমধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ থেকে রাজশাহীতে আসা দুই ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তাই সিভিল সার্জনের সুপারিশ এবং জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত সকল সংস্থার মতামতের ভিত্তিতে করোনা সংক্রমণ প্রতিরোধ করার জন্য রাজশাহী জেলাকে লকডাউন করা হল।

মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে রাজশাহী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আওতায় জেলাটির প্রবেশদ্বার বন্ধ থাকবে। কেউ একান্ত জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে পারবেন না। একইসঙ্গে জেলায় প্রবেশ ও বাইরে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। মানুষের চলাচলসহ রাজশাহী জেলা ও মহানগর এলাকায় সব ধরনের যানবহন চলাচল বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, সংবাদপত্র, টেলিফোন, ব্যাংক, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট, চিকিৎসাসেবা, ভোগ্যপণ্য, কৃষিপণ্য, রপ্তানিপণ্য ইত্যাদি পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি, যানবাহনসহ সব জরুরি সেবা এ নির্দেশনার আওতামুক্ত থাকবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ৬ এপ্রিল করোনা পরিস্থিতি মোকাবিলার বিভাগীয় সমন্বয় কমিটির সভা শেষে রাজশাহীতে অঘোষিত লকডাউন শুরু হয়। রাজশাহী জেলায় প্রবেশ এবং বের হওয়ায় কড়াকড়ি আরোপ করা হয় সেদিন থেকেই। কিন্তু গণপরিবহন বন্ধ থাকা সত্ত্বেও নানা কৌশলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজশাহী আসছিলেন। ইতোমধ্যে ঢাকা থেকে রাজশাহীর পুঠিয়া উপজেলায় আসা এক ব্যক্তির করোনা শনাক্ত হয় গত রবিবার(১২ এপ্রিল)। আর নারায়ণগঞ্জ থেকে জেলার বাগমারায় আসা আরেক ব্যক্তির করোনা শনাক্ত হয় গত সোমবার (১৩ এপ্রিল)। এরই ধারাবাহিকতায় রাজশাহীকে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।