রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ প্রতিরোধঃ ডায়াবেটিস রোগীর করণীয়

১ এপ্রিল ২০২০: কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ডায়াবেটিস রোগীদের জন্য গুরত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক, ডা. মোঃ সাইফুদ্দিন।

ডায়াবেটিস আক্রান্ত রোগীদের করণীয়ঃ

– নিয়মিত প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নেওয়া।

– নিয়মিত ব্লাড গ্লুকোজ পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের ডোজ (Dose) ঠিক করে নেওয়া।

– বাড়িতে এক থেকে তিন মাসের জন্য ওষুধ এবং গ্লুকোজ টেস্টিং কিট ও স্ট্রিপ রাখা।

– বাড়িতে ব্যয়াম করা, যেমন ট্রেডমিল, স্টেশনারি সাইক্লিং বাইক, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অথবা এরোবিক্স,
ঘরে, ছাদে, পার্কিং এরিয়াতে হাঁটা অথবা সিড়ি দিয়ে ওঠা-নামা করা।

– সুষম খাদ্য গ্রহণ, পরিমিত পরিমাণ সব্জি এবং টক জাতীয় খাদ্য গ্রহণ করা। প্রয়োজনে মাল্টিভিটামিন এবং আয়রন, কপার, জিংক, সেলেনিয়াম, ভিটামিন এ সমৃদ্ধ মাল্টিমিনারেলস গ্রহণ করা।

– গরমে প্রচুর পানি এবং চিনিমুক্ত পানীয় পান করা।

– সংক্রমণের ঝুঁকি এড়াতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া।

– বাড়ির বাইরে গেলে, ভিড় এড়িয়ে চলা এবং সকলের সাথে নিরাপদ দূরত্ব (৩-৬ ফুট) বজায় রাখা।

– অপ্রয়োজনীয় ঘুরাঘুরি থেকে বিরত থাকা।

– অসুস্থতায় বাড়িতে অবস্থান করা।

– নিয়মিত কমপক্ষে বিশ সেকেন্ডের জন্য সাবান-পানি দিয়ে হাত ধোয়া, বিশেষ করে খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পরে, সর্দি-হাঁচি-কাশি দেওয়ার পরে, এবং বাইরে থেকে বাসায় ফেরার পর।

– সাবান পানি না থাকলে সর্বনিম্ন ৬০% এলকোহল সমৃদ্ধ সেনিটাইজার ব্যবহার করা।

– হাঁচি, কাশি দেওয়ার সময় নাক, মুখ টিস্যু অথবা কনুই দিয়ে ঢেকে ফেলা এবং টিস্যুটি ঢাকনা দেওয়া কোন ডাস্টবিনে ফেলা।

– চোখ, নাক, মুখে অযথা হাত দেওয়া থেকে বিরত থাকা।

– সুইচ, দরজার হ্যান্ডেলের মত বারবার ব্যবহৃত গৃহ সামগ্রী জীবানুমুক্ত (Disinfection) করা।

– অসুস্থ ব্যক্তি থেকে দূরে থাকা।

– অন্যের খাবার, গ্লাস, টাওয়াল এবং অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করা থেকে বিরত থাকা।

– প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা ছাড়া বন্য এবং গৃহপালিত পশুপাখির সংস্পর্শে না আসা।

– কোন উপসর্গ যেমন জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট দেখা দিলে, বিশেষ করে যদি মনে হয় কোভিড ১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছে অথবা আক্রান্ত কোন এলাকায় ভ্রমণ করেছে, তৎক্ষনাৎ নিকটস্থ সরকারি হাসপাতাল, আইইডিসিআর, ডিজিএইচএস অথবা অনুমোদিত হাসপাতালে যোগাযোগ করুন।

– উপসর্গ, ভ্রমণবৃত্তান্ত এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার কথা কর্তব্যরত স্বাস্থ্যকর্মকতাকে জানান, তিনিই যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কোভিড ১৯ এর পরীক্ষার ব্যাপারে নিশ্চিত করবেন।

কোন জিজ্ঞাসা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন-
BES email: [email protected]

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।