মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

কোভিড-১৯: জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ

Platformপ্রকাশ: ২৫ মার্চ ২০২০, ৮:৩৪ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯: জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ
লেখার আকার

২৫ মার্চ ২০২০: আজ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় কোভিড-১৯ প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোভিড-১৯ এর জাতীয় ও আন্তর্জাতিক সার্বিক পরিস্থিতি বর্ণনা করে গোটা জাতিকে এক হয়ে করোনার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের নিম্ন আয়ের মানুষদের জন্য ৬ মাসের খাদ্য ও নগদ অর্থ সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গৃহহীনদের বিনামূল্যে বাসস্থানের ব্যবস্থা করবে বাংলাদেশ সরকার। পাশাপাশি বিত্তবানদের প্রতি তিনি নিম্ন আয়ের মানুষদের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন নিজেদের ঘরে অবস্থানের। মুসলমানদের ঘরে সালাত আদায়ের এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিজ ঘরে প্রার্থনা করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। অযৌক্তিকভাবে খাদ্য ও প্রয়োজনীয় জিনিস মজুদ করা কিংবা বাজারে পণ্যের দাম বৃদ্ধি করতে কঠোরভাবে নিষেধ করেছেন তিনি।

তিনি আরো জানান, রপ্তানিমুখী শিল্পের জন্য ৫০০০ কোটি টাকার প্রণোদনা দিবে বাংলাদেশ সরকার। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর যৌথ তহবিলে ১৫ লাখ ডলার অনুদান দিবে বাংলাদেশ।

সর্বোপরি বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে সাহস ও বিচক্ষণতার সঙ্গে কোভিড-১৯ মহামারি মোকাবেলার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।