মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

কোভিড-১৯ : লকডাউন বান্দরবানের তিন উপজেলা

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৫ মার্চ ২০২০, ৭:৩৫ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ : লকডাউন বান্দরবানের তিন উপজেলা
লেখার আকার

২৫ মার্চ, ২০২০
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে জেলা প্রশাসন।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-জান্নাত রুমি জানান, মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টা থেকে লকডাউন শুরু হয়েছে। জেলা প্রশাসন থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত লকডাউনের এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

করোনাভাইরাস সংক্রমণের সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন। তিনি বলেন, পার্শ্ববর্তী জেলা কক্সবাজারে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় সতর্কতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এই তিন উপজেলা থেকে কক্সবাজারে প্রতিদিনই অনেক মানুষ যাওয়া-আসা করে। তাদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। লকডাউনের আওতায়, এই তিন উপজেলার বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে। সাথে অন্য উপজেলা থেকেও মানুষজন এই উপজেলায় যাতায়াত করতে পারবে না। তবে এই তিনটি উপজেলা ছাড়া আর কোন উপজেলায় এখনো লকডাউন করা হয়নি।

শামীম হোসেন জানান, আপাতত এই তিন উপজেলা ঝুঁকির মুখে রয়েছে বলে আমরা মনে করছি। যার কারণে এই সিদ্ধান্ত। প্রয়োজন হলে এ বিষয়ক কমিটির সাথে আলোচনা করে পরবর্তী নির্দেশনা জানানো হবে বলেও জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন, নাইক্ষ্যংছড়ি থেকে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করে। তাদের মাধ্যমে যাতে করোনাভাইরাস ছড়িয়ে না পরে তার জন্য সতর্কতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন জানিয়েছেন, কক্সবাজারে এখন পর্যন্ত এক জনের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সেই ব্যক্তি ও তার দুই ছেলের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া চকোরিয়ার খুটাখালি এলাকায় থাকা তাদের গ্রামের বাড়ি ও এর আশপাশের এলাকা লকডাউনে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।