বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসকদের পাশে প্ল্যাটফর্ম

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
বৈশ্বিক মহামারী হিসেবে ছড়িয়ে পড়া কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় প্রতিনিয়ত সম্মুখ সমরে থেকে লড়াই করে যাচ্ছেন আমাদের চিকিৎসকেরা। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়াই নিজেদের জীবন বাজি রেখে মানুষের চিকিৎসা সেবায় নিজেদের নিয়োজিত রাখতে তাঁরা বিন্দুমাত্র পিছু পা হন নি। দেশের মানুষের প্রতি তাঁদের এই অবদান অনস্বীকার্য। কিন্তু এই চিকিৎসা সেবা দিতে যেয়ে আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসক, কাউকে থাকতে হচ্ছে সেল্ফ আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে। এই পরিস্থিতিতে অনেকেই মনোবল হারিয়ে ফেলছেন, মানসিক ভাবে ভেঙে পড়ছেন।

এমতাবস্থায় চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ‘প্ল্যাটফর্ম’ চিকিৎসকদের মনোবল ফিরিয়ে আনতে কাউন্সেলিং ও মানসিক সাপোর্ট দেয়ার পরিকল্পনা করছে। এ নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আলোচনা হয়েছে। এই উদ্দেশ্যে ‘Platform Support team for Isolated & Quarantined physicians’ ফেসবুক গ্রুপ খোলা হল যেখানে হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা চিকিৎসকদের অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানসিক সাপোর্ট ও পরামর্শ দেয়া হবে।

চিকিৎসাসেবা ও সহায়তা করবেন (জ্যেষ্ঠ্যতার ভিত্তিতে নয়)

অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, মেডিসিন বিশেষজ্ঞ ও রিউম্যাটোলজিস্ট, চেয়ারম্যান (এক্স), রিউম্যাটোলজি বিভাগ, বিএসএমএমইউ

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

অধ্যাপক ডা. মুজিবুর রহমান, বিভাগীয় প্রধান, মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ

অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি, ঢাকা মেডিকেল কলেজ

অধ্যাপক ডা. রাশিদা বেগম, অবস এন্ড গাইনী এন্ড ইনফার্টিলিটি স্পেশালিষ্ট

অধ্যাপক ডা. আলমগীর চৌধুরী, ইএনটি স্পেশালিষ্ট, বিভাগীয় প্রধান, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

অধ্যাপক ডা. রোকন উদ্দিন, স্কিন স্পেশালিষ্ট, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল

অধ্যাপক ডা. মো. আলী হোসেন, বিশেষজ্ঞ, রেসপিরেটরি মেডিসিন

ডা. মহিউদ্দিন আহমেদ, কনসালটেন্ট, মেডিসিন এন্ড ক্রিটিকাল কেয়ার, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল

ডা. হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি

ডা. রেজওয়ানুর রহমান, বিভাগীয় প্রধান, নেফ্রোলজি, বাংলাদেশ মেডিকেল কলেজ।

ডা. আবু সালেহ আহমেদ, সহকারি অধ্যাপক, নেফ্রোলজি, নিকডু

‘Platform Support team for Isolated & Quarantined physicians’ গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/571111383503747/?ref=share

নিজস্ব প্রতিবেদক/ ফাহমিদা হক মিতি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।