বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

তিন পদ্ধতিতে জীবাণুমুক্ত করা যাবে এন-৯৫ মাস্ক

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস মহামারীর মধ্যে চিকিৎসা সরবরাহের ঘাটতির মুখোমুখি হচ্ছে সমগ্র বিশ্ব, বিশেষত স্বাস্থ্যকর্মীদের রক্ষার্থে যা সর্বাধিক প্রয়োজন। সার্জিক্যাল মাস্ক ও এন-৯৫ মাস্ক সহ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর উচ্চ চাহিদার কারণে অনেকেই বাধ্য হচ্ছেন একই মাস্ক পুনরায় পরিষ্কার ও জীবাণুমুক্ত করে পরবর্তীতে ব্যবহার করতে। বর্তমানে বিশেষজ্ঞদের নতুন সমীক্ষায় দেখানো হয় এন-৯৫ মাস্ক কিভাবে জীবাণুমুক্ত করে পরবর্তীতে ব্যবহার করা যাবে।

গবেষকরা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে এন-৯৫ মাস্ক সংক্রমণমুক্ত ও জীবাণুমুক্ত করার উপায় বের করেছেন যাতে সরবরাহের ঘাটতি থাকলেও তারা পুনঃব্যবহার করতে পারেন।

সর্বাধিক কার্যকর এবং মাস্কের অখন্ডতার উপর কেমন প্রভাব তা দেখার জন্য দলটি চার ধরনের পদ্ধতিতে সংক্রমণ মুক্ত করেছে।

এসময় সার্স কোভ-২ ভাইরাস যুক্ত এন-৯৫ মাস্কের ফিল্টার ফ্যাব্রিকের কয়েকটি ছোট ভাগ করে সংক্রমণমুক্ত করা চেস্টা করেন। এই পদ্ধতিগুলোর মধ্যে ছিল অতিবেগুনী রশ্মি, ৭০% ইথানল স্প্রে, বাষ্পীভূত হাইড্রোজেন পারক্সাইড (ভিএইচপি) এবং 70 ডিগ্রি সেলসিয়াস শুকনো তাপ অন্তর্ভুক্ত।

দলটি আবিষ্কার করেছে যে দুই দফা সংক্রমণমুক্ত করার পরেই ইথানল স্প্রেটি মাস্কের অখণ্ডতা ক্ষতিগ্রস্থ করেছে, বিশেষত শ্বাসযন্ত্রের ফিট এবং সিল। তাই গবেষকদল এ পদ্ধতি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে অতি বেগুনী রশ্মি এবং তাপমাত্রার মাধ্যমে সংক্রমণমুক্ত করা গেলেও তা কেবল দুইবারই ব্যবহার করা যায়।

সর্বোপরি, শুধুমাত্র ভিএইচপি দিয়ে সংক্রমণ মুক্ত করা গেলে এন-৯৫ মাস্ক তিনবারের মত ব্যবহার করা যায়। মাত্র ১০ মিনিটের মত ভিএচপি ব্যবহার করাই যথেষ্ট যেখানে বাকি দুই পদ্ধতিতে একঘন্টার মত সময়ের প্রয়োজন। পুনর্ব্যবহারের পূর্বে রেস্পিরেটরি ফিট এবং সিল পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছেন তারা।

এন-৯৫ মাস্কের অপ্রতুলতার কারনে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) স্বাস্থ্যকর্মীদের নিরাপদ রাখার সময় সরবরাহ সংরক্ষণের জন্য পদ্ধতির সংমিশ্রণের পরামর্শ দেয়। গবেষণায় অবশ্য এই মাস্কগুলো পুনরায় ব্যবহারের জন্য সম্ভাব্য উপায় দেখানো হয়েছে। এই পদ্ধতিগুলি স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার জন্য চিকিৎসামগ্রী সরবরাহের অভাবে সমস্যা সমাধানে সহায়তা করতে পারে।

তথ্যসূত্র : নিউজ মেডিকেল নেট
নাহিদা হিরা/ নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।