শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কি খাবো এবং কখন খাবো..

কি খাবো যেমন গুরুত্বপূর্ণ, কখন খাবো সেটা আরও গুরুত্বপূর্ণ…..

আমি খুবই স্বাস্থ সচেতন, আমি কবে খাসির মাংস খেয়েছি বলতে পারবো না। সপ্তাহে এক বা দুইদিন মুরগী খাই আর মাছ ও সবজি প্রতিদিন খাই, কোন মিষ্টি, ফাস্ট ফুড ইত্যাদি খাই না। 2 মাস আগে খেয়াল করলাম আমার খুব ক্ষুধা লাগে। রাতে 9 টার সময় ভাত খাই, এরপর 11টার পরেই গিয়ে ফ্রিজ খুলে খাবার খুঁজি। সকালে হাসপাতালে এসে রাউন্ডের পরেই ক্ষুধা লাগে। আর কিছু দিন পর ক্ষুধা লাগার সাথে শুরু হল পেট জ্বলা। এবার আর আমার বুঝতে বাকি থাকল না আমার কি হয়েছে। আমার পেটে ঘা মানে ডিউডেনাল আলসার হয়েছে। চিকিৎসা শুরু করলাম, দ্রুত আরোগ্য হলাম।

এবার কারণ খোঁজার পালা, কেন আলসার হল। খুব সহজেই খুঁজে পেলাম। 2001 সালে আমি মেডিকেল এ ভর্তি হয়। এর আগে জীবন অনেক সুন্দর ও সহজ ছিল। সকালে ম্যাচের খালা ভাত, ডাল আর ভর্তা করে দিতেন, সকাল সাড়ে 7 টার মধ্যে খেয়ে কলেজ যেতাম। মেডিকেলে ক্লাস শুরু হয় সকাল 7 টা থেকে, ঘুমাতে ঘুমাতে রাত 1 টা, কোনদিন 2টা থেকে 3 টা। সকালে ঘুম থেকে উঠে কোনরকম রেডি হয়ে দৌড় কলেজে। নাস্তা করা হয় না। নাস্তা একেবারে 11 টায়। এটাই অভ্যাস হয়ে গেল। গত 16 বছর এভাবেই চলল। সকালের নাস্তা দেরি করে খাবার কারণেই আমার আলসার হয়েছে।

আমাদের বাপ দাদারা কি করতেন, কি খেতেন, কিভাবে চলতেন, সেটা আমরা মেনে চললে আমাদের অনেক সমস্যাই কমে যাবে। উনারা সকালে দাঁত মেজেই কিছু খেতেন। খাবার সাথে সাথে কখনই বিছানায় শুয়ে পড়তেন না। আমাদের সকালের নাস্তাটা যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। নাস্তা রেডি না হলে ব্রাশ করে বিস্কুট বা মুড়ি খাওয়া যেতে পারে। সাধারণত সকাল ৮ টার মধ্যে নাস্তা করতে হবে।আর সকালে অবশ্যই পেট ভরে খেতে হবে। এর কারণ আমরা আমাদের দিনের প্রধান কাজগুলো সকাল থেকে দুপুরের মধ্যে করে থাকি। তাই কঠিন কাজের জন্য বেশি খাবার খেতে হবে। সকাল ও দুপুরের মাজখানে হালকা খাবার খেতে হবে। দুপুরের খাবার 1 টা থেকে দেড়টার মধ্যে খেতে হবে। বিকেলে হালকাকিছু খেতে হবে, যেমন কোন ফল খাওয়া যেতে পারে। আর রাতের খাবার সেটা রাত না, সন্ধ্যা 7টার মধ্যে খেতে হবে। কারণ হল ঘুমানোর আগেই যেন সেটা হজম হয়। শেষে ঘুমানোর আগে একটু ফল বা বিস্কুট বা অন্য হালকা কিছু খেতে হবে। ভরা পেট নিয়ে ঘুমানো যাবে না।
যেগুলো করা যাবে না
১. খালি পেটে চা খাবেন না।
২. পান সুপারি বেশি খাবেন না।
৩. কোন ধূমপান, জর্দা, গুল খাবেন না।
৪. চর্বি জাতীয় জিনিস যেমন গরুর মাংস, খাসির মাংস, চিংড়ী মাছ, দুধের সর খাবেন না।
৫. ডাক্তারের পরামর্শ ছাড়া গ্যাসের ঔষধ খাবেন না।
৬. খাবার পর পরই বিছানায় শোবেন না।
যা করবেন
১. প্রতিদিন প্রচুর পানি খাবেন কমপক্ষে দেড় থেকে 2 লিটার।
২. প্রচুর শাক সবজি ও ফল খাবেন (দেশি ফরমালিন মুক্ত ফল)
৩. প্রতি দিন ৩০ মিনিট হাঁটবেন।
৪. ওজন নিয়ন্ত্রণে রাখবেন (মনে রাখবেন মোটা হলেন তো গেলেন, অতিরিক্ত ওজন সকল রোগের উৎস।)
৫. পরিমিত খাবার খান (কম খাবার জন্য কেউ বড় অসুখে ভোগে না, কিন্তু বেশি খাবার জন্য প্রতি মুহুর্তে অনেক মানুষ মারা যাচ্ছে)
শেষ কথা সময়মত খাবার খান, পরিমিত খাবার খান, আর প্রতিদিন ৩০ মিনিট হাঁটুন। কোন আলসার, কোন গ্যাস, হাইপ্রেসার, ডায়াবেটিস, হাটের অসুখ আপনাকে ছুঁতে পারবে না।

….
ডাঃ রতিন মন্ডল, সহযোগী অধ্যাপক, মেডিসিন ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।