সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কিছু মানুষ ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন কেন?

প্ল্যাটফর্ম নিউজ, ২১ সেপ্টেম্বর ২০২০, সোমবার

আমরা কি প্রত্যেকে জানি কেন কিছু মানুষ ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন? হঠাৎ ঘুমে মৃত্যুবরণ করার সঠিক কোনো কারণ আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। অবাক হওয়ার বিষয় এটাই যে, প্রতি আটজনের মধ্যে প্রায় একজন ঘুমে মৃত্যুবরণ করেন।

ছবি: প্রতীকী

বিজ্ঞানীদের মতে, কিছু নির্দিষ্ট কারণ রয়েছে ঘুমে মৃত্যু হওয়ার। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো-

• Sudden arrhythmic death syndrome or SADS
ঘুমের মধ্যে মানুষের অনিয়মিত হৃদস্পন্দনের ফলে হৃদপিণ্ড সঠিকভাবে রক্তসঞ্চালন করতে পারে না, যার ফলে যে কেউ কার্ডিয়াক এরেস্ট হয়ে মৃত্যুবরণ করতে পারে। এটি বলা বাহুল্য যে, SADS অল্প বয়স্ক ও স্বাস্থ্যবান কাউকেই মৃত্যু হতে ছাড় দেয় না। এছাড়াও ভেন্ট্রকুলার ফাইব্রিলেশনের ফলে মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয়ে কয়েক মিনিটের মধ্যে ব্রেন ডেথ হতে পারে।

• স্লিপ এপনিয়া
ঘুমের মাঝে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটি জটিল সমস্যা হল স্লিপ এপনিয়া। এর ফলে ঘুমের মাঝে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তা ১০ সেকেন্ড থেকে কিছু মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। স্লিপ এপনিয়া চলাকালীন সময় যদি মস্তিষ্কের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী অংশ (রেস্পিরেটরি সেন্টার) থেকে নির্দেশ না আসে, তাহলে এটিকে আমরা সেন্ট্রাল স্লিপ এপনিয়া বলা হয়। আর অপরদিকে যদি দেখা যায়, মস্তিষ্ক হতে নির্দেশ আসছে কিন্তু শ্বাসনালীর প্রবেশ পথে কোন বাধা আছে, তখন একে অবস্ট্রাক্টিভ স্লিপ এপনিয়া বলে। যখন সেন্ট্রাল স্লিপ এপনিয়া এবং অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়া একত্রে হয়ে থাকে, তখন ঘুমের মাঝে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মৃত্যু হয়।

• স্ট্রোক
ঘুমের মধ্যে অনেক সময় হৃদযন্ত্রজনিত সমস্যা দেখা যায়। ফলে আমাদের শরীরে আচমকাই রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে যার ফলে মস্তিষ্কের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। এভাবেই একটি মানুষ ঘুমের মধ্যে হঠাৎ স্ট্রোকের ফলে মৃত্যুবরণ করতে পারেন। বিজ্ঞানীদের মতে, প্রতি সাতজনে একজন স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।

কার কখন মৃত্যু হবে কেউ জানে না। যার জন্ম আছে, তাকে যে একদিন না একদিন মরতেই হবে তা নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই। পৃথিবীর প্রতিটি মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই এই বিষয়ে চিন্তিত না হয়ে সকলকে সুস্থ ও স্বাভাবিক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।