মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
বিশেষ কলাম

পূজার ছুটি ছাড়াই শাবিপ্রবির অধীনে এমবিবিএস চূড়ান্ত পেশাগত সাপ্লিমেন্টারী পরীক্ষার রুটিন প্রকাশিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ৬:৩৮ · ২ মিনিটে পড়ুন
পূজার ছুটি ছাড়াই শাবিপ্রবির অধীনে এমবিবিএস চূড়ান্ত পেশাগত সাপ্লিমেন্টারী পরীক্ষার রুটিন প্রকাশিত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ সেপ্টেম্বর, ২০২০, বুধবার

সম্প্রতি কোভিড-১৯ এর কারণে কারিকুলাম-২০১২ অনুযায়ী মে/ ২০২০ এবং কারিকুলাম-২০০২ অনুযায়ী জুলাই/ ২০২০ মাসের স্থগিত হওয়া চূড়ান্ত এমবিবিএস পেশাগত সাপ্লিমেন্টারী পরীক্ষা আগামী অক্টোবর মাসে নেবার সিদ্ধান্ত নেয়া হয়।

তবে স্থগিত হওয়া চূড়ান্ত এমবিবিএস পেশাগত সাপ্লিমেন্টারী পরীক্ষার শাবিপ্রবির রুটিনে নেই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দূর্গা পূজা উপলক্ষ্যে কোনো ছুটি, এমনকি বিজয়া দশমীর দিনেও রাখা হয়েছে পরীক্ষা। গত ২২ সেপ্টেম্বর, ২০২০ মঙ্গলবার রুটিনটির চূড়ান্ত নোটিশ প্রকাশিত হয়।

সকল বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত লিখিত পরীক্ষার রুটিন প্রকাশিত হলে তাতে দেখা যায় ঢাবির রুটিন অনুযায়ী পূজার পরে লিখিত পরীক্ষা শুরু হবে।

ছবিঃ ঢাবির অন্তর্গত স্থগিত এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষার রুটিন।

অন্যদিকে, চবির রুটিন অনুযায়ী পরীক্ষার মধ্যে পূজার বন্ধ দেয়া হয়েছে।

ছবিঃ চবির অন্তর্গত স্থগিত এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষার রুটিন।

আবার রাবির রুটিন অনুযায়ী দেখা গেছে পূজার আগেই লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে।

ছবিঃ রাবির অন্তর্ভুক্ত স্থগিত এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষার রুটিন।

কিন্তু শাবিপ্রবির রুটিন অনুযায়ী পূজার কোনো ছুটি রাখা হয়নি।

ছবিঃ শাবিপ্রবির অন্তর্গত স্থগিত এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষার রুটিন 

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজার জন্য সারাবছর অপেক্ষা করে থাকেন তাঁরা। কিন্তু পূজার দিনেও চূড়ান্ত পেশাগত পরীক্ষার মত এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন নির্ধারণের খবর পেয়ে মর্মাহত শাবিপ্রবির অধীনে এমবিবিএস চূড়ান্ত পেশাগত সাপ্লিমেন্টারী পরীক্ষার সনাতন ধর্মাবলম্বী সকল পরীক্ষার্থী। প্রধান ধর্মীয় অনুষ্ঠানের মত এমন গুরুত্বপূর্ণ দিনে পরীক্ষার দিন নির্ধারণের বিষয়টি বিবেচনা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত কার্যকরী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।