বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কাউন্সেলিং টেবিলের গল্প || পর্বঃ২১

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ ফেব্রুয়ারি, ২০২১, শনিবার

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্রাকটিশনার,
ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ।

মেয়েটির বয়স অল্প। চেম্বারে এসেছে, সাথে স্বামী। প্রারম্ভিক কুশলাদির পরে বললাম, “কথা কিন্তু আমি ওনার সাথে একা বলবো।”

ভদ্রলোক ওয়েটিং এরিয়াতে বসতে যেয়ে ইশারায় আমাকে বললেন, “আমি যদি আপনাকে না জানাই আপনি চিকিৎসা কিভাবে শুরু করবেন? বুঝবেন না, ও তো আপনাকে সব সত্যি কথা বলবে না।”

আমি বললাম, “আগে ওর কথা শুনব, সমস্যা যেহেতু তাঁর তাই অন্যের কাছে কিছু শুনলে বায়াসড হব হয়তো।”

তির তির করে কাঁপছে মেয়েটার চোখের পাতা। চোখে চোখে রাখছে না। এসি চলছে। তার মধ্যেও ঘেমে-নেয়ে একসা।

আমি বললাম, “ফ্যান চালাব?”
আলতো করে মাথা নেড়ে সায় দিল।
আমি বললাম : “পানি খাবেন?”
মেয়েটি বললো : “খেয়ে এসেছি।”
আমি বললাম, “আপনাকে আমি কথা দিচ্ছি আপনার কনফিডেনশিয়াল কথা আমি জানাবো না। আপনি কি নিজে এসেছেন নাকি আপনাকে জোর করে এনেছে?”
চোখের পাপড়ির কাঁপন দ্রুততর হচ্ছে।
আমি বললাম, “চা খাবেন?”
মেয়েটি বললো, “খাই না।”
আমি বললাম, “কখনোই খান না?”
মেয়েটি বললো, “আগে খেতাম, এখন খাই না ফালতু খরচ করে কি লাভ?”
আমি, “আসেন আমরা চা খেতে খেতে গল্প করি, সময় পার হলে আপনি বের হয়ে যাবেন।”
মেয়েটির প্রথমবারের মতন আমার চোখে চোখে তাকালো। বেশ অনেকক্ষণ চোখে চোখ রাখল। আমি হাসলাম।

তারপর বললাম, “এখানে যারা আসেন আমি সবার কথা শুনি, কেউ আমার কথা শোনেন না, নিজের কথা বলতে ব্যস্ত, আজকে আমার ভীষণ মন খারাপ,
শুন্য থেকে দশ গুণলে আজ দশে দশ মন খারাপ। মজার কথা হলো, দশে ছয় পর্যন্ত শোনানোর মানুষ আছে। তারপর আমি আর কিছু বলতে পারি না। আপনি সম্পূর্ণ অপরিচিত হলেও, আপনাকে বলতে ইচ্ছা করছে। এই প্রথম কেউ আমার এত বেশি মন খারাপের কথা শুনছে, তাই আপনার সম্মানটা আমি রাখবো, ভয় পাবেন না।”

মেয়েটি কেঁদে ফেলল। আস্তে আস্তে মুখ খুলল। শ্বশুরবাড়ির দেয়া প্রচন্ড মানসিক নির্যাতনে Post traumatic stress disorder (PTSD) তৈরি হয়। নিজের অপ্রাপ্তির বঞ্চনায় ইমোশনকে কন্ট্রোল করতে না পেরে এরপর যাচ্ছে তাই ভাবে রাগারাগি, বিশ্রী ভাষায় চিল্লাচিল্লি, তুচ্ছ কারণে ভাঙচুর এমনকি কান্নাকাটিসহ অনেক কিছুই করে।

তারপর সেই কাউন্সেলিং টেবিলের গল্প-

ছবিঃ কাউন্সেলিং টেবিলের গল্প।

মানুষ যখন তার আসল অনুভূতিটা প্রকাশ করতে পারে না তখন অন্য কোন একটা অনুভূতি দিয়ে নিজেকে বোঝাতে চেষ্টা করে। মেয়েটা ছিল প্রচণ্ড দুঃখী। কারণ তার স্বামী নিজের মা, বোনের প্রতিটি কথায় কথায় বিশ্বাস করত। মেয়েটিকে শোধরাতে চেষ্টা করত। স্ত্রীর অযত্ন কিন্তু স্বামীটি কখনোই করেননি। ফলে মেয়েটির বাপের বাড়িতেও একসময় বলে, “স্বামীতো ভালোবাসে তবে এত সমস্যা কেন?” বন্ধুদের সাথে বহু আগে থেকেই বিচ্ছিন্নতা তৈরি হয়েছে বিয়ের পরে পরেই। ধীরে ধীরে মেয়েটি যতই চেষ্টা করতে থাকে শ্বশুরবাড়িতে এডজাস্ট করবার, তার প্রতিটি অসফল প্রচেষ্টা তার ভেতরে মিসিং একসেপ্টেন্স তৈরি করতে থাকে। ধীরে ধীরে বৈরিতা বাড়তে থাকে। একটা সময় তার মনে হতে থাকে এই ঘর সংসার, এই স্বামী, কিছুই তার আপন নয়। এত অল্প বয়সে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মাইগ্রেইন, কোমরের ব্যথা, কপালের বলিরেখা, চুল পাকা সবকিছু নিয়ে জবুথবু হয়ে যায়। তার উপরে ইদানীং যুক্ত হয়েছে মেয়েটাকে পাগল বলা। শাশুড়ি বলা শুরু করেছে, “পাগলের সাথে ঘর সংসার করা ধর্মীয়ভাবে নীতিবিরুদ্ধ।”

ছবিঃ প্রতীকী।

নির্দিষ্ট সময় শেষে আমি স্বামীকে ডেকে মেয়েটির সামনে বললাম, “মানুষের শরীর যখন আইসিউতে যায়, সেটা সবাই দেখতে পায়। কিন্তু মনটা আইসিউতে গেলে সেটা বোঝানো যায় না। এই মেয়েটা মনে মনে মারা যাচ্ছে। মেয়েটা মানসিকভাবে অসুস্থ না। সমাজের যেটা পাগল বলে লেবেলিং করে সেটা অবশ্যই আমি করবো না। ও শুধু আর নিতে পারছে না। তাই আইসিইউ রোগীর যেমন যত্ন দরকার ডাক্তার, নার্স, বাড়ির মানুষ সবার মিলিয়ে, তেমনি এই মেয়েটার যত্ন দরকার আপনার, আমার, বাড়ির মানুষ সবার সহযোগিতা মিলিয়ে। ওকে বেশ কিছু দিন আমার কাছে আসতে হবে যদি তার মন চায় এবং প্রতিবারই আমি একা কথা বলবো। সাথে যেটা না বললেই নয় সেটা হল অবশ্যই আপনাকে ধন্যবাদ কারণ আপনি ওকে আমার কাছে নিয়ে এসেছেন প্রফেশনাল সাহায্যের জন্য, ওকে সিদ্ধান্ত নিতে দিন প্রথম দিনের পরে আমাকে বাদ দিয়ে ও যদি অন্য কারো সাথে কথা বলতে চায় আমি রেফার করে দেবো তবে কারো না কারো কাছে যাওয়াটা ওর জরুরি।”

হত্যাকাণ্ড দু’রকম হয়। একটি শারীরিক যার প্রকাশ্য শাস্তি মৃত্যুদণ্ড। আরেকটি মানসিক, যার কুশীলবরা পর্দার অন্তরালে ভালো মানুষের মুখোশ পরে সমাজে ঘুরে বেড়ায়। আপনার আমার সাথে চা খেতে খেতে গল্প করে। যারা মানুষকে মানসিকভাবে অত্যাচার করতে করতে অদৃশ্যভাবে মৃত্যুর দিকে ঠেলে দেন না তাঁদের জন্য অনেক ভালোবাসা আর সম্মান।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।