মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা হাসপাতাল থেকে – ১৪ | অবহেলা করার সুযোগ নেই

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ৫:৫৭ · ২ মিনিটে পড়ুন
করোনা হাসপাতাল থেকে – ১৪ | অবহেলা করার সুযোগ নেই
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ আগস্ট, ২০২০, বুধবার

প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল

গেল রাতে আমার শরীরের খবর নিতে ফোন করলেন একজন ডাক্তার, যিনি সপরিবারে কিছুদিন আগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছেন৷ তার অবস্থা জানার জন্য অন্যদের কাছে ফোন করতাম এবং তার সুস্থতার কথা অন্যদের জানতাম৷ ভেতরের অনেক অজানা কথাই আমি জানতাম না, খুবই দুঃখজনক৷

সে নিজেই কাল যা বললো তা অনেকটা অবিশ্বাস্য মনে হল আমার৷ তার নিয়মিত অক্সিজেন লেগেছে, আইসিইউতে থাকতে হয়েছে কয়েকদিন, ইনজেকটেবল ওষুধ লেগেছে, লেগেছে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা; শুধু ভেন্টিলেটরে যাওয়া বাকি ছিল৷

যখন ফুসফুস ৪০% আক্রান্ত তখন মুখে ওষুধ চলছিল৷ কেবিনেই অক্সিজেন দিতো৷ ওষুধের জন্য পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হল, মুখে ফাঙ্গাল ইনফেকশন৷ ওষুধ বন্ধ করা হলে সিএমএইচের সুপরিচিত মুখ কর্নেল সাহেবের ফুসফুস ৬০% আক্রান্ত হয়ে যায় এবং তাকে দ্রুত আইসিইউতে শিফট করা হয়৷ সেখানে কনসালটেন্ট ফিজিশিয়ান, চিফ ফিজিশিয়ান মিলে কাল বিলম্ব না করে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে আইভি ওষুুুধ দেওয়া শুরু করে ও ম্যাজিকের মতো কাজ করে৷ অতঃপর ক্রমশ সে সুস্থতার দিকে পা বাড়ায়৷

অতএব কোনভাবেই খুব হালকাভাবে বিষয়টিকে নেয়ার সুযোগ নেই, অবহেলা করা হবে চরম বোকামি৷ যাদের ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ আছে তাদের সে সুযোগটুকু অবশ্যই কাজে লাগাতে হবে৷ কভিড রোগীদের বেঁচে থাকার জন্য অদম্য ইচ্ছা ও নিজস্ব আন্তরিক প্রচেষ্টার বিকল্প নেই৷ এর সাথে উন্নত চিকিৎসা সেবা তো আছেই।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।