সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা ও বেঁচে থাকার যুদ্ধ – একটি প্রচেষ্টা ফাউন্ডেশন প্রকল্প

প্ল্যাটফর্ম নিউজ, ১০ মে ২০২০, রবিবার

বিশ্বজুড়ে কোভিড-১৯ এর থাবায় স্থবির অর্থনীতি। ঘরবন্দি সর্বস্তরের মানুষ যার ব্যতিক্রম নেই সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পেতে থাকা বাংলাদশের ক্ষেত্রেও। একমাসেরও অধিক সময় ধরে চলতে থাকা সাধারণ ছুটির নামে অঘোষিত লকডাউনে সবচেয়ে বিপদে পড়েছেন দেশের দরিদ্র জনগোষ্ঠী। কোভিড-১৯ এর চেয়েও ভয়ানক হয়ে দেখা দিয়েছে খাদ্য কষ্ট।

কেউবা বাসা-বাড়িতে কাজ করতেন, কেউ দিন মজুর, কেউ বা ভিক্ষা করতেন, এমনি নানা কাজ করে জীবিকা নির্বাহ করা খেটে খাওয়া, অর্ধভুক্ত, অভুক্ত নিম্ন আয়ের মানুষের জন্য এ লকডাউন বেঁচে থাকার নতুন যুদ্ধ।

এদিকে দেশের এ সংকটকালীন সময়ে উৎপাদিত খাদ্যশস্য ও অন্যান্য ফসল ক্ষেত থেকে মানুষের পাতে আসার মাঝে আছে নানা প্রতিবন্ধকতা। ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বিক্রি সংশয়ে। খাদ্য ও উৎপাদিত পণ্য নষ্ট হয়ে যাওয়ায় সম্ভাব্য ক্ষতির মুখে প্রান্তিক কৃষক ও খামারিরা।

একদিকে সংক্রামক রোগ অন্যদিকে খাদ্য সংকট এই দুইয়ের মাঝে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে যাওয়া মানুষগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টায় ও প্রান্তিক কৃষকদের সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে এগিয়ে আসে প্রচেষ্টা ফাউন্ডেশন।

তাঁদের এই কর্মপরিকল্পনার ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসের ৩০ দিন দৈনিক ৭০০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণের পরিকল্পনা করা হয়, যার কাঁচা মাল সংগ্রহ করা হচ্ছে প্রান্তিক কৃষক ও খামারিদের কাছ থেকে ন্যায্যমূল্য পরিশোধের মাধ্যমে। রোজার মাসে ২৫০০০ বক্স খাবার তৈরি ও বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংগঠনটি।

সাহায্য পাঠানোর ঠিকানা

প্রচেষ্টা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে সংগঠনটির “করোনা ও বেঁচে থাকার যুদ্ধ” নামক প্রকল্পটিতে কাজ করছেন ১২ জন স্বেচ্ছাসেবী। প্রকল্পটি সম্পর্কে জানতে চাইলে ফাউন্ডেশনের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসা স্বেচ্ছাসেবক ডা. মোহাম্মদ আরাফাত বলেন, “আমাদের লক্ষ্য প্রতিদিন অন্তত ৩৫০ টি পরিবারের মধ্যে ইফতার বিতরণ করা। পরিবার প্রতি ২ জন করে প্রতিদিন অন্তত ৭০০ মানুষের খাবারের ব্যবস্থা করা। ১২০ টাকার যে প্যাকেজ বক্স করা হয়েছে তাতে থাকছে ২ জনের জন্য পর্যাপ্ত ভাত, মুরগি ও সবজি যা তাদের ইফতার ও রাতের খাবারের জন্য পর্যাপ্ত।”

তিনি আরো জানান, “খাবার তৈরির জন্য চাল, মুরগি, সবজি সরাসরি সংগ্রহ করা হচ্ছে প্রান্তিক কৃষকদের কাছ থেকে। শুধু তাই নয়। ১২০ টাকা খরচ করে তৈরি করা এ প্যাকেজ থেকে মুরগির যে অতিরিক্ত অংশ (গিলা, কলিজা ইত্যাদি) থেকে যাচ্ছে, তা দিয়ে অভুক্ত অবহেলিত প্রাণীদের ক্ষুধা নিবারণের ব্যবস্থাও করা হচ্ছে।”

ইফতার বিতরণ কর্মসূচীর একাংশ

প্রকল্পটির অর্থের যোগান আসে স্বতঃস্ফূর্ত দান ও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে। প্রতিদিনই আর্থিক হিসাব ও কর্মকান্ডের বিবরণ নিজস্ব ফেইসবুক পেইজে প্রদান করার মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে আসছে সংগঠনটি।
উক্ত পেইজের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ৮০০০ বক্স সুবিধাবঞ্চিত মানুষের খাদ্যের ব্যবস্থা করেছে ফাউন্ডেশনটি। পাবনা ও রংপুর হতে সবজি কেনা হয়েছে, এর মধ্যে ছিল আলু, পেঁয়াজ, মিষ্টি কুমড়া। প্রতিদিন চাল প্রয়োজন হচ্ছে প্রায় ১২০ কেজি। বেগুনবাড়ি এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এ ইফতার বিতরণ কর্মসূচী চলছে এবং দৈনিক প্রায় ৫০ হাজার টাকার ইফতার বিতরণ করা হচ্ছে।

নিরাপদ দূরত্ব মেনেই চলছে ইফতার সংগ্রহ

বর্তমানে প্রচেষ্টার সাথে আরো তিনটি সংগঠন এ প্রকল্পে অংশগ্রহণ করেছে এবং পুরো রমজান মাস জুড়েই এভাবে খাদ্যাভাবে থাকা সুবিধা বঞ্চিত ৭০০ মানুষের মাঝে দৈনিক ইফতার পৌঁছে দেয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে চলেছে প্রচেষ্টা ফাউন্ডেশনের এ প্রকল্পটি।

প্রচেষ্টা ফাউন্ডেশনের ফেইসবুক পেইজ লিংক:- facebook.com/prochesta

নিজস্ব প্রতিবেদক/মোঃ নাফিউল ইসলাম টিপু

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।