মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ডাক্তার মানেই কাড়ি কাড়ি টাকা না; একজন চিকিৎসকের আত্মকথা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ মে ২০২০, ৯:০২ · ২ মিনিটে পড়ুন
ডাক্তার মানেই কাড়ি কাড়ি টাকা না; একজন চিকিৎসকের আত্মকথা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
১০ মে, ২০২০, রবিবার।

আজকে মাসের দশ তারিখ। আমার তিন মাসের বাচ্চার গুঁড়ো দুধ শেষ হয়ে গিয়েছে চার দিন আগেই। এখনো বেতন পাইনি। হাসপাতাল থেকে বলে দিয়েছে যে, ইনকাম কম তাই বেতন দিতে দেরী হবে৷ বাবা-মাও অনেক অসুস্থ। যেখানে আমার এই মাসে উনাদের কিছু দেয়ার কথা ছিল, সেখানে আমারই উনাদের কাছে এই সময় চাইতে লজ্জা লাগছে। আমার স্ত্রীকেও আমি তার পরিবারের কাছে নিষেধ করেছি। উনারা অনেক করেন আমাদের জন্য। আর কোন মুখে চাবো!

বেচারি টানা কয়দিন সেহেরি করেছে শুধু মাত্র সবজি ডাল দিয়ে। বাজারে গিয়ে ভালো কিছু কেনার টাকাটা পর্যন্ত নেই। রিকশা ভাড়া বাঁচাতে অনেকটা পথ হেঁটেই হাসপাতালে যাচ্ছি। সেখানে নিজের টাকায় ভালো মানের পিপিই কেনাও তো বিলাসীতা। আগেরটা নষ্ট হয়ে গিয়েছে।

এই হচ্ছে এখন আমাদের ডাক্তারদের সার্বিক অবস্থা। অনেকেই ভাবেন ডাক্তার হলেই হয়তো কাড়িকাড়ি টাকা ইনকাম করে। কিন্তু আজ দেখি এর থেকে বড় অভিশাপ আর কিছুই নেই।

কোনদিন মাস শেষে হাতের জমানো কিছু টাকা দিয়ে প্রিয়তমা স্ত্রীর জন্য আনতে পারিনি ভালো একটা শাড়ি। সে মুখ ফুটেও কিছু বলেনি কখনো। তার বড় ভাইরা প্রতি বছর ঈদের আগে কিছু খরচ দিয়ে যায়। সেটা দিয়েই কিনে সে। আমার অনেক লজ্জা লাগে। কিন্তু কখনো না করতে পারিনা। নিজের দেয়ার মতো সামর্থ্য তো নেই। যেটুকু জমা হয় পুরোটাই দিয়ে দেই বাবা মার ওষুধের পিছনে।

কখনো মুখ ফুটে হয়তো এই চাপা কষ্ট গুলো কাউকে বলা হবে না। মাঝে মাঝেই সব কিছু ত্যাগ করে অনেক দূরে পালিয়ে যেতে ইচ্ছে করে। তখনই চোখের সামনে ভেসে উঠে আমার ফুটফুটে মেয়েটার ছবি। আমার স্ত্রীর ছবি। পারিনা আর।

আশা বাঁধি একদিন হয়তো আমাদেরও সময় আসবে। ভালো সময়। কিন্তু যেই ভুল আমি করেছি, সেই ভুল আর আমি আমার মেয়েকে করতে দিবোনা। আমার জীবনযুদ্ধে হয়তো আমি পরাজিত হয়েই বেঁচে থাকবো, কিন্তু আমার সন্তানকে আমি কখনো হারতে দিবো না।

লিখেছেনঃ নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।