রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার দিনগুলোয়- ৩ ।। ডা. মোহাম্মদ আল মামুন

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

কোভিড পজিটিভ এর হাসপাতাল ভর্তির ক্রাইটেরিয়া হওয়া উচিত এরকম-

১। পজিটিভ কিন্তু লক্ষন অনুপস্থিত- সেলফ আইসোলেশনে বাড়িতে, যোগাযোগ রক্ষা করবে স্বাস্থ্য কর্মীর সাথে। সবার লক্ষন থাকেনা, কোন শারীরিক সমস্যা ও হয় না। ৮০% রোগীই এরকম।

২। পজিটিভ কিন্তু কিছু লক্ষন উপস্থিত- সেলফ আইসোলেশন বাড়ীতে, সাথে লক্ষন সমূহের ঔষধ খাবে বাড়ীতে বসেই।হটলাইনে যোগাযোগ রক্ষা করবে ডাক্তারের সাথে। নিয়মকানুন গুলো মেনে চলবেন। বিরাট অংশ বাড়ীতেই ভালো হয়।

৩। পজিটিভ এবং বেশ কয়েকটি লক্ষন উপস্থিত। নিকটস্থ উপজেলা হাসপাতালে ভর্তি। চিকিৎসা চলবে ডাক্তারের পরামর্শ মতো।

৪। শ্বাস কষ্ট শুরু- অক্সিজেন দিয়ে রেফার্ড করোনা ডেডিকেটেড হাসপাতালে।

এরকমভাবে ভাগ ভাগ করে ভর্তি করলে বিক্ষোভ ও হবে না। অভিযোগ ও কমে যাবে। আর তাছাড়া বড় হাসপাতালগুলোতে চাপ কমবে। এখনতো সবই করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হচ্ছে। এতে করে সমস্যা বাড়ছে।

এ ধরনের জাতীয় সমস্যায় সকলের সহযোগিতা কাম্য। জনগণ সহযোগিতা না করলে এসব সমস্যার ভালো সমাধান পাওয়া যাবে না। আর সকল জনগন একটু বাস্তবমুখী হবেন। কেননা সমস্যা সামান্য থাকলে অবজারভেশন করার জন্যই অনেক সময় ভর্তি করা হয়। যার অবজারভেশন দরকার শুধু তার পিছনে ডাক্তারের সময় দেয়ার প্রয়োজন হয় না, নিজে একটু সতর্ক থাকলেই হয়। আর এরকম ভয়াবহ ছোয়াঁচে রোগের রোগীর সাথে সাথে নার্সিং কাউন্টার দেয়ার ও সুযোগ নেই।

কাজেই আপনারা এরকম চিন্তা না করাই ভালো যে অবজারভেশন এ যারা আছেন তাদের সাথে স্বাস্থ্যকর্মীগন প্রচুর সময় দিবেন। ওখানে সময় দেয়া হয়না কোথাও। আর পিপিই নিয়ে বেশী কথা না বলাই ভালো। সব কথা আমরা বলি না পাব্লিক প্লেসে। যা পড়ার পত্রিকা থেকেই পড়ে নিবেন। আরেকটি কথা হলো কেউ পজিটিভ হলে আপনি প্রতিবেশী হিসেবে পাগল হবেন না। তাকে বের করে দেয়ার চেষ্টা করবেন না। এতে আপনি হিতকর মনে করলে ও আসলে বিপরীত হয়। সে যদি কোন গাড়ী দিয়ে যায় তবে সেখানে ও ছড়াবে। কয়েকজন ঘুরে আপনি ও সে গাড়ীর যাত্রী হতে পারেন এবং আক্রান্ত হতে পারেন।

আমরা সর্বদা আপনাদের পাশেই আছি তবে অবশ্যই যৌক্তিকভাবে। আপনি একাই জনগন নয়। আরো আছে যারা আক্রান্ত হবেন, আরো আছেন যারা অন্যান্য রোগে ভুগছেন। তাদের সবাইকেই সার্ভিস দিতে হবে আমাদেরকেই। আমরা যৌক্তিকভাবে নিজেদের বাঁচিয়ে রেখেই চলবো। যুদ্ধে আহত হওয়া কিংবা মরে যাওয়া কোন ক্রেডিট নয়, এটি নিতান্তই দূর্ঘটনা যেটি ঘটার অনেক বেশী সম্ভাবনা থাকবে ডাক্তার এবং নার্সদের। কাজেই জাতির বৃহত্তর স্বার্থে আপনাদের ও ধৈর্য্য ধরতে হবে, আমরা ও চেষ্টা করবো বেঁচে থেকে সুস্থ থেকেই সার্ভিস দিতে। যদি আমাদের কথা শুনেন তো আপনি ও ভালো থাকবেন,আমরা ও ভালো থাকবো।

শেষ কথা হলো আমরা যাকে বাড়ীতে রাখবো তাকে যদি আপনারা ডিস্টার্ব করেন তবে সংক্রামক ব্যাধি আইনে আপনাকে ১ লক্ষ টাকা জরিমানা কিংবা ৩ বছর জেল দিবো। অপকর্ম করার আগে হিসেব করে করবেন। পৃথিবী শুধু আপনার একার নয় বরং সবার। আর যারা আমাকে চিনেন তারা জানেন আমি কেমন! আমাদের কথা না শুনলে তাই হবে যা বলছি।

ঘরে থাকুন। সুস্থ থাকুন।

ডা. মোহাম্মদ আল-মামুন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।