বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে বলছি

২৭ এপ্রিল, ২০২০, সোমবার

আমি কুর্মিটোলা হাসপাতালে পঞ্চম সপ্তাহের রোস্টার যোগ দিয়েছি। যদিও এটা ১০ দিনের হয়ে যাবে, ডাক্তার স্বল্পতার জন্য। যাই হোক, সেটা আমরা কাজ করে চালিয়ে নিব।

আমার অল্প কয়দিনের পর্যবেক্ষণ থেকে দেখেছি,

১) যারা আক্রান্ত হয়েছেন, তারা হোম কোয়ারেন্টিনে ছিলেন না বা এমন নিয়ম ভঙ্গকারীদের সাথে ছিলেন।

২) করোনা দ্বারা আক্রান্তরা বিভিন্ন ভাবে আসেন, যেমন-
ক) কোনো উপসর্গ নাই
খ) মৃদু উপসর্গ
উপসর্গ হলো সাধারন ঠান্ডা জ্বরের মতো।
জ্বর, কাশি, সর্দি, মাথাব্যথা, স্বাদ-গন্ধ না পাওয়া ইত্যাদি।
গ) নিউমোনিয়া; যার উপসর্গ হলো জ্বর, কাশি, বুক ব্যথা, শ্বাস-কস্ট, দূর্বলতা।
ঘ) সিভিয়ার নিউমোনিয়া; যার উপসর্গ নিউমোনিয়ার মতোন, কিন্তু তীব্রতা বেশী।
ঙ) এআরডিএস; যার উপসর্গ শ্বাস নিতে অনেক কষ্ট, নাড়ির গতি বেশি, রক্তচাপ কম ইত্যাদি।
চ) সেপসিস, যার উপসর্গ অনেক জ্বর অথবা হাইপোথারমিয়া/তাপমাত্রা কমে যাওয়া, রক্তচাপ কম, নাড়ির গতি বেশি, বোধশক্তি হারিয়ে ফেলা।

এটা সত্যি অধিকাংশ মাইল্ড, বাসায় চিকিৎসা নিলেই হয়। আইসোলেসন এ থাকবে, জ্বরে জন্য প্যারাসিটামল খাবে। অ্যান্টিবায়োটিক খাবে চিকিৎসকের পরামর্শ মতো। প্রচুর ভিটামিন সি ও পানি খাবেন, পুস্টিকর খাবার খাবেন। তারা দ্রুত সেরে যাবেন। কিন্তু উনারা প্যানিক হয়ে হাসপাতালে আসলে, আরও মানুষ আক্রান্ত হবার ঝুঁকি বাড়িয়ে দেন। অনেকে করোনা টেস্ট এর জন্য অস্থির হয়ে পড়েন! টেস্ট করানো জরুরী কিন্তু মনে রাখতে হবে, আপনি যেন অন্যকে আক্রান্ত না করেন। হটলাইন ফোন দিবেন, করনীয় জেনে নিবেন।

সিভিয়ার নিউমোনিয়া, এআরডিএস, সেপসিস নিয়ে
বয়স্কদের হচ্ছে, যাদের বয়স ৫০ এর বেশি এবং ডায়াবেটিক, হাইপারটেনসিভ, হার্ট – কিডনি জনিত রোগ আছে। কিন্তু দ্রুত চিকিৎসা নিলে তারাও ভালো হয়ে যাচ্ছে।

অনেকে মারা যায়, যা প্রায় ৫% এর মতো। কারণ আগে থেকেই অসুস্থ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, প্রেসার, ডায়ালাইসিস লাগে, স্ট্রোক হয়েছে এবং দেরিতে চিকিৎসা শুরু করেছে|

আমি এখন যেটা নিয়ে চিন্তিত তা হলো, উপসর্গ নাই এমন রোগী। তারা জানতে পারেন না তারা রোগ ছড়াচ্ছেন। তাই সচেতন ও হতে পারেন না।

আমি আজ ৪ জন এমন রোগী পেয়েছি, যাদের উপসর্গ নাই, কিন্তু করোনা সংস্পর্শের ইতিহাস ছিলো। তারা সবাই ডাক্তার বা নার্স হিসাবে কর্মরত ছিলেন। তারা না জেনেই পরিবার ও কর্মক্ষেত্রের মানুষদের হয়তো আক্রান্ত করে ফেলছেন। তাই এই বিষয়ের উপর নজর দিতে হবে। সংক্রমন ঠেকানোর জন্য।

যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে, কোভিড ডেডিকেটেড হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীদের রোস্টার এরপর কোভিড টেস্ট এর ব্যবস্থা রাখতে হবে, যাতে তারা ভাইরাস এর উৎস হিসাবে থেকে ছড়াতে না পারেন তাদের পরিবারকে, কর্মক্ষেত্রকে|

ডা. ফাতেমা আক্তার চৌধুরী চমন
মেডিকেল অফিসার (সংযুক্তি), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।