মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
হাসপাতাল

ঢাকা শিশু হাসপাতালে নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর তীব্র সংকট, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা

Platformপ্রকাশ: ২৬ জুলাই ২০২০, ১২:১২ · ২ মিনিটে পড়ুন
ঢাকা শিশু হাসপাতালে নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর তীব্র সংকট, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ জুলাই, ২০২০, রবিবার

নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটের কারণে ঢাকা শিশু হাসপাতালে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ।

ঢাকা শিশু হাসপাতালে কর্মরত আবাসিক চিকিৎসক ডা. শাহীন শরিফ ২৫ জুলাই, ২০২০ তারিখে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্যার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, হাসপাতালের অপারেশন থিয়েটার ও পোস্টঅপারেটিভ ওয়ার্ডে নেই পর্যাপ্ত নার্স ও পরিচ্ছন্নতাকর্মী। তাই দেখা যায়, একটি অপারেশন শেষে যেসব আবর্জনা তৈরি হয়, সেগুলো পরবর্তী অপারেশনেও সরানোর কোন ব্যাবস্থা হচ্ছে না। বরং সেই অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে পরবর্তী অপারেশন। চিকিৎসকদের সেই অবস্থাতেই কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে।

অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার

ডা. শাহীন শরিফ আরো উল্লেখ করেন, কিছুদিন আগে অপারেশন থিয়েটারে ও পোস্টঅপারেটিভে ছিলেন একজন মাত্র নার্স, যেখানে কমপক্ষে তিনজন নার্স প্রয়োজন। তাই সন্ধ্যায় অপারেশন চলাকালে নার্স অপারেশন থিয়েটারে থাকায় পোস্টঅপারেটিভে ছিলেন না কোন নার্স। পোস্টঅপারেটিভে সেই সময় ছিল ২ টি শিশু, তাদের একজনের হঠাৎ নিশ্বাস নিতে সমস্যা হয়। খবর পাওয়ার পর ডাক্তাররা সাথে সাথে শিশুটির কাছে যান এবং দেখেন তার কার্ডিয়াক এরেস্ট হয়েছে। দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নিয়ে ইনটিউবেট করে সিপিআর (কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন) দেয়া হয়। কিন্তু শিশুটি পরবর্তী সকালে মারা যায়।

সর্বশেষ গত ২৪ জুলাই, ২০২০ তারিখেও অপারেশন থিয়েটারে ও পোস্টঅপারেটিভে সন্ধ্যায় মাত্র একজন নার্স ডিউটিতে ছিলেন।

হাসপাতালে জলাবদ্ধতা

সম্প্রতি অতিবৃষ্টিতে হাসপাতাল ও তার সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা, নেই পানি নিষ্কাশনের কোন সুব্যবস্থা! কোভিড-১৯ মহামারির মধ্যেই এমন অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসক ও রোগী সকলের জন্যেই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন কর্মরত চিকিৎসকেরা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে বাম হাতে স্যালাইন নিয়ে অসুস্থ অবস্থায় ডান হাতে প্রেসক্রিপশন লিখছেন ডা. ইরফান

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ঘড়ির কাটায় রাত ১২টা। ভোলা ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীর ভিড়। চিকিৎসকের রুমের সামনে ডাক্তারের অপেক্ষা করছেন রোগীরা। এরই মধ্যে রুমের ভিতর থেকে খবর আসে জরুরি বিভাগের দায়িত্বরত ডা. ইরফান মাহমুদ অসুস্থ হয়ে পড়েছেন।…

৫ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল ব্লাড ট্রান্সফিউশন ইউনিট

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই ইউনিট চালু করা হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিটের উদ্বোধন করেছেন…

২৪ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

রোগীর চাপ থাকলেও মানসম্পন্ন চিকিৎসা মিলছে হৃদরোগ হাসপাতালে

শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ দেশে হৃদরোগের চিকিৎসায় নিবেদিত সর্ববৃহৎ বিশেষায়িত সরকারি হাসপাতাল ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস’ (এনআইসিভিডি)। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি দীর্ঘদিন ধরে অগণিত রোগীকে সেবা দিয়ে আসছে। সময়ের ব্যবধানে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে অতিরিক্ত…

১১ জানুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।